ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ২৫৪ ইসরায়েলি সাইটে 'মুসার লাঠি'র হামলা

    ২৫৪ ইসরায়েলি সাইটে 'মুসার লাঠি'র হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দখলদার ইসরায়েলের তিনটি ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে সাইবার হামলা চালিয়েছে 'মোসেস স্টাফ' বা 'মুসার লাঠি' নামের একটি হ্যাকার গ্রুপ। বুধবার (৩ নভেম্বর) ইসরেয়েলি দৈনিক জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে।

    জেরুজালেম পোস্ট জানায় 'ইহুদ লুতায়ান', 'ডেভিড' ও 'এইচজিএম' কোম্পানির তথ্য ব্যাংক হাতিয়ে নিয়েছে হ্যাকারেরা। এতে ছিল বিভিন্ন প্রকল্প সংক্রান্ত তথ্য, মানচিত্র, চুক্তিপত্র, ছবি, চিঠি এবং কনফারেন্সগুলোর নানা ভিডিও।

    হ্যাকার গ্রুপটি বলেছে, তারা এ পর্যন্ত ১৬৫টি সার্ভার ও ২৫৪টি ওয়েব সাইট হ্যাক করেছে এবং ১১ টেরাবাইট তথ্য হাতিয়ে নিয়েছে। এর মধ্যে ইসরাইলের পোস্টাল ব্যবস্থা ও যুদ্ধ মন্ত্রণালয়ের নানা তথ্য রয়েছে। এছাড়া যুদ্ধমন্ত্রী বেনি গান্তজের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফাইলও তাদের হাতে পড়েছে।

    তারা আরও দাবি করেছে, 'ইলেকট্রন সিলাগ' ও 'এপসিলোর' কোম্পানির তথ্য তাদের হাতে রয়েছে। এছাড়া, সম্প্রতি ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় ও সর্ববৃহৎ হাসপাতালে সাইবার হামলা হয়েছে বলে খবর দিয়েছে হিব্রু ভাষার বিভিন্ন গণমাধ্যম।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ