ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • দারাজসহ ২৩ ই-কমার্স প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব

    দারাজসহ ২৩ ই-কমার্স প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব তলব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান দারাজসহ ২৩ প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তির ব্যাংক হিসাব তলব ক‌রে‌ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার (৩ নভেম্বর) বিএফআইইউ সূত্রে এ তথ্য জানা যায়।

    গত সোমবার (১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে তিন গোয়েন্দা সংস্থা থেকে ই-কমার্স প্রতিষ্ঠানের পৃথক তালিকা দেওয়া হয় বিএফআইইউকে। এসব গোয়েন্দা সংস্থা‌র কালো তালিকাভুক্ত চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার মালিকানাধীন দারাজ নতুন করে এই ২৩টি ই-কমার্স প্রতিষ্ঠানের উঠে নাম এসেছে। সেই তালিকার ভিত্তিতে এসব প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাংক হিসাব ও লেনদেনের তথ্য চেয়েছে বিএফআইইউ।

    ব্যাংক হিসাব তলব করা প্রতিষ্ঠান ও ব্যক্তিদের ম‌ধ্যে র‌য়েছে- দারাজ ও এর স্বত্বাধিকারী আলিবাবা ডটকম এবং প্রিয়শপ ও প্রতিষ্ঠানটির প্রধান আশিকুল আলম খান, বাংলাদেশ ডিল ও কোম্পানির ফারজানা কবির ইশিতা ও ফিদা মাহমুদ আশফাক, ইনফিনিটি মার্কেটিং ও প্রতিষ্ঠানের চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ওয়ালমার্ট ও এর ব্যবস্থাপনা পরিচালক শেখ ফরিদ আহম্মদ, আলীফ ওয়ার্ল্ড ও এর এমডি রাশেদুল ইসলাম রেয়ন, পরিচালক মিজানুর রহমান, সাজ্জাদ ও সাইফ; অ্যামস বিডি ও এর এমডি আশেকুল ইসলাম তানজীল, চেয়ারম্যান কায়সার হাবিব, পরিচালক মো. আবদুর রউফ বারেক, আহনাফ তাহমিদ নাহিয়ান ও মো. কামরুজ্জামান; অ্যানেক্স ওয়ার্ল্ড ওয়াইড ও এর চেয়ারম্যান মোহাম্মদ আলী রিমন, এমডি মোহাম্মদ জুলফিকার আলী, পরিচালক মো. মোফাজ্জেল হোসেন ও মো. ফিরোজ আলম এবং ব্রাইট হ্যাশ ও এর মালিক মো. ছালেকিনের হিসাব তলব করা হয়েছে।

    এ সব প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে লেনদেন, জমার পরিমাণ, তাদের থেকে গ্রাহকদের পাওনা ইত্যাদি তথ্য বিশ্লেষণ করে আগামী ১১ নভেম্বর মন্ত্রিপরিষদ বিভাগে রিপোর্ট দেবে বিএফআইইউ। সেই রিপোর্টের ভিত্তিতেই  গ্রাহকদের অর্থ ফেরতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ