ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ‘বর-কনে’ মোশাররফ করিম-জুঁইয়ের ছবি ভাইরাল

    ‘বর-কনে’ মোশাররফ করিম-জুঁইয়ের ছবি ভাইরাল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনপ্রিয় তারকা দম্পতি মোশাররফ করিম ও রোবেনা রেজা জুঁই। বাস্তব জীবনে তারা এক ছাদের নিচে বসবাস করছেন। তবে কাজের প্রয়োজনে একাধিকবার স্বামী-স্ত্রী হিসেবে অভিনয় করেছেন।

    এবার তেমনই একটি কাজের জন্য তারা সেজেছেন বর-কনে। আর এসবই করেছেন ‘নায়ক’ শিরোনামের একটি নাটকের জন‌্য। সারওয়ার রেজা জিমি রচিত নাটকটি নির্মাণ করেছেন তুহিন হোসেন।
    আর সেই ছবিটাই নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

    প্রিয় জুটিকে এমন সাজে দেখে মুগ্ধতা প্রকাশ করছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘ভালোলাগা ও ভালোবাসার মানুষ শুভ কামনা রইল সবসময়। সৃষ্টিকর্তা আপনাদের দুজনকে সবসময় সুখে রাখুক।’

    আবার কেউ কেউ জানতে চেয়েছেন, ক‌্যারিয়ারে আপনারা কতবার বর-কনে সেজেছেন? অবশ‌্য অনেকে মোশাররফ করিম-জুঁইয়ের সত‌্যিকারের বিয়ের ছবি ভেবেছেন। ভক্ত-অনুরাগীদের পাশাপাশি মোশাররফ করিম-জুঁইয়ের সহকর্মীরাও মুগ্ধতা প্রকাশ করছেন। অনেকে মজার ছলে নানা মন্তব‌্য করছেন। অভিনেত্রী মনিরা মিঠু লিখেন, ‘ভাবি, তোমাকে একদম নতুন বউয়ের মতোই লাগছে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ