ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত

    ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত
    ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে জেল হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে শহরের টাউনহলের সামনে চার জাতীয় নেতার প্রতিকৃতিতে পুস্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ।

    পরে যুবলীগ ও ছাত্রলীগের পক্ষ থেকেও পুস্পস্তবক অর্পন করা হয় জেলের ভেতর হত্যা শিকার জাতীয় এ চার নেতার প্রতিকৃতিতে। এ সময় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

    এদিকে জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় দলীয় নেতাকর্মীরা অংশ নেন।

    জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, যুবলীগ নেতা কামাল শরীফ, ছবির হোসেন ও জামাল হোসেন মিঠু।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ