ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • করোনায় পশ্চিমবঙ্গে মারা গেছেন দেড়শ চিকিৎসক

    করোনায় পশ্চিমবঙ্গে মারা গেছেন দেড়শ চিকিৎসক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনায় ভারতের পশ্চিমবঙ্গে অন্তত দেড়শ চিকিৎসকের মৃত্যু হয়েছে। ‘ওয়েস্টবেঙ্গল ডক্টরস ফোরামের’ সদস্য ডা. রাজীব পাণ্ডের বরাত দিয়ে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় একের পর এক চিকিৎসকের মৃত্যু হচ্ছে। এ পর্যন্ত পশ্চিমবঙ্গে দেড়শরও বেশি চিকিৎসককে ছিনিয়ে নিয়েছে করোনা। 

    মঙ্গলবার (২ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। 

    প্রতিবেদনে বলা হয়েছে, করোনা পরবর্তী জটিলতায়ও মৃত্যু হয়েছে অনেক চিকিৎসকের। এবার করোনাপরবর্তী জটিলতায় চলে গেলেন খ্যাতনামা হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দেবাশিস মিত্র। নারায়ণা সুপার হাসপাতালের প্রখ্যাত এই হৃদরোগ বিশেষজ্ঞের মৃত্যুতে শোকাহত চিকিৎসকরা। ৬৫ বছর বয়সী এই চিকিৎসক করোনা আক্রান্ত হয়েছিলেন মাস দেড়েক আগে। কোভিড নেগেটিভও হয়েছিলেন। কিন্তু তারপরেই শুরু হয় সমস্যা। ফুসফুসে জটিলতা দেখা দেয় তার।

    জানা গেছে, করোনাকালে একের পর এক হেলথ ক্যাম্প পরিচালনা করেছেন এই চিকিৎসক। বস্তিতে ঘুরে ঘুরে করোনা সচেতনতায় কাজ করেছেন তিনি।

    সাধারণ মানুষের সচেতনতার অভাবকে এখন ভয় পাচ্ছেন চিকিৎসকরা। তারা বলছেন, কোভিড থেকে সুস্থ হলেও নানা সমস্যা বোধ করছেন অনেকে। একটু জোরে হাঁটলেই হাঁপিয়ে যাচ্ছেন।

    কোভিড থেকে সুস্থ হয়েই উদয়াস্ত পরিশ্রম করতে নিষেধ করছেন চিকিৎসকরা। রাতে কমপক্ষে ৮ ঘণ্টা ঘুম, দিনেও কিছুটা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। তা না হলে ‘পোস্ট কোভিড সিম্পটম’ মারাত্মক হতে পারে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ