ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • কপ-২৬ সম্মেলনে বাইডেনের ঘুম!

    কপ-২৬ সম্মেলনে বাইডেনের ঘুম!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্কটল্যান্ডে কপ২৬ জলবায়ু সম্মেলনে যোগ দিতে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার (২ নভেম্বর) সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের বিশ্ব নেতাদের ভাষণের সময় তিনি ঘুমিয়ে পড়েন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, প্রথমে সাত সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন বাইডেন। তারপর চোখ খুললেও তা যেন বন্ধ হয়ে আসছে, তিনি খোলা রাখার চেষ্টা করেন। কিন্তু একপর্যায়ে ২২ সেকেন্ডের জন্য চোখ বন্ধ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট। পরে একজন সহকারী এসে তাকে জাগিয়ে তোলেন। পরে চোখ খুলে মাথা নাড়েন তিনি।

    শারীরিক প্রতিবন্ধী পরিবেশ আন্দোলনকর্মী এডি এনদোপুর বক্তব্য রাখার সময় বাইডেন ঘুমিয়ে পড়েন। এডির বক্তব্য শেষ করলে সম্মেলনে উপস্থিতরা যখন করতালি দিচ্ছিলেন সে সময় সহযোগীর ডাকে ঘুম ভাঙে বাইডেনের। এ সময় চোখ মুছতে দেখা যায় তাকে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ