ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • কাবুলের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ২০

    কাবুলের হাসপাতালে বিস্ফোরণ, নিহত ২০
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় হাসপাতালে দুই দফা বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত ও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নতুন করে এই বোমা হামলার মধ্যদিয়ে পরিষ্কার হলো যে, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান মারাত্মকভাবে নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে রয়েছে।

    আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কারী সাঈদ খোস্তি জানিয়েছেন, কাবুলের ৪০০ শয্যার সরদার মোঃ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে পরপর দুটি বোমার বিস্ফোরণ ঘটে। সামরিক বাহিনী হাসপাতালটি পরিচালনা করে থাকে।

    প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পর নির্বিচারে সেখানে গুলিবর্ষণ করা হয়। এর ফলে ব্যস্ত এই হাসপাতালের ভেতরে ও বাইরে মারাত্মক বিশৃঙ্খলা দেখা দেয়।

    সর্বশেষ খবর অনুযায়ী, অন্তত ৪৩ জন আহত হয়েছেন। বহু মানুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করার কারণে ধারণা করা হচ্ছে- মৃতের সংখ্যা বাড়তে পারে। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, তালেবানের একটি বিশেষ বাহিনী নিরাপত্তা রক্ষার জন্য ঘটনাস্থলে ছুটে গেছে।

    কোনো ব্যক্তি বা গোষ্ঠী তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব স্বীকার করে নি। তবে কাবুলভিত্তিক বখতার নিউজ এজেন্সি জানিয়েছে যে, উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর দায়েশের বেশ কয়েকজন সদস্য হাসপাতালে প্রবেশ করেছিল এবং তারা নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ