ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

     ঝালকাঠিতে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    ঝালকাঠিতে মাদক সমস্যা ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে ‘মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সরকারি বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেন। এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ (এডাব) ঝালকাঠি জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

    এডাব’র সভাপতি হেমায়েত উদ্দিন হিমুর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদের।

    অনুষ্ঠানে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন নারীনেত্রী ডালিয়া নাসরিন। স্বাগত বক্তব্য দেন এডাব’র বরিশাল বিভাগীয় সমন্বয়কারী কে এম জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেসরকারি উন্নয়ন সংস্থা সাইডো’র নির্বাহী পরিচালক মো. কামাল হোসেন। সেমিনারে বক্তারা মাদক নিয়ন্ত্রণে জনসচেতনা বৃদ্ধির পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ