ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • কাঠালিয়ায় গভীর রাতে বসতবাড়িতে ডাকাতি

    কাঠালিয়ায় গভীর রাতে বসতবাড়িতে ডাকাতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়নের জয়খালী গ্রামের হাওলাদার বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। এ সময় প্রবাসী মামুন হাওলাদার ও তার স্ত্রী আমেনা আক্তার রুজী আহত হয়েছেন।

    রবিবার দিবাগত রাত আড়াইটায় জয়খালী গ্রামের সাজন হাওলাদারের বাড়ীর প্রবাসী মামুন হাওলাদারের ঘরে এই ডাকাতির ঘটনা ঘটেছে।

    গৃহকর্তা মোঃ মামুন হাওলাদার জানান, ডাকাতরা বাথরুমের গ্রীল কেটে ঘরের ভিতরে প্রবেশ করে দরজা খুলে দেয়। এদের দলে ৭/৮ ছিলো। এ সময় আমি ও আমার স্ত্রী আমেনা আক্তার রুজীকে এলোপাতাড়ি মারধর করে, আলমিরা থেকে ৪ ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

    প্রতিবেশী মোঃ নাইম জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে মামুন হাওলাদারের ঘরে ডাক চিৎকার শুনতে পেয়ে সেখানে গেলে ডাকাত দলের তিন চার জন সদস্য কে দেখতে পাই। আপনারা কারা জানতে জাইলে, ডাকাতরা প্রশাসনের লোক পরিচয় দেয় এবং ধমক দিয়ে বলে বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। পড়ে আমি পুলিশকে ফোন দেই। ফোন দেয়ার পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

    এ বিষয়ে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, ডাকাতির ঘটনায় মামলা হলে আসামীদের দ্রুত গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ