ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত

     ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত
    ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে ঝালকাঠিতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা যুব উন্নয়ন অধিপ্তর চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

    পরে যুব উন্নয়ন মিলনায়তনে আলোচনা সভা, ঋণের চেক বিতরণ, সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফারিহা নিশাত ও প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অনুষ্ঠানে সফল আত্মকর্মী আবদুল্লা আল মামুনকে ক্রেস্ট এবং ১০ জন প্রশিক্ষনার্থীকে সনদপত্র প্রদান করা হয়।

    এছাড়াও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের জন্য ১০ জন যুব ও যুব মহিলাকে সাত লাখ ৮০ হাজার টাকার যুব ঋণের চেক দেয়া হয়। অনুষ্ঠান শেষে মাস্ক বিতরণ, গাছের চারা রোপন, মাছের পোনা অবমুক্ত ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ