ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

     ঝালকাঠিতে ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
    ঝালকাঠিতে ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্রা, সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমুর (এমপি) সহধর্মিনী ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

    এ উপলক্ষে  সোমবার সকাল ১১ টায় শহরের রোনালসে সড়কে আমির হোসেন আমুর বাসভবনে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা আমির হোসেন আমু ভার্চুয়ালি সংযুক্ত হয়ে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, কৃষক লীগ সভাপতি ও পিপি আব্দুল মান্নান রসুল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক তরুণ কর্মকার, সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাফিজ আল মাহামুদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক আবু সাঈদ খান, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির, শহর যুবলীগ যুগ্ম আহ্বায়ক মো. ছবির হোসেনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

    এদিকে ঝালকাঠি পৌরসভার উদ্যোগে বেগম ফিরোজা আমুর ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। সকালে পৌরসভা কার্যালয়ে দোয়া ও মোনাজাতে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে অংশ নেন পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীরা। মোনাজাত শেষে তবারক বিতরণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ