ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • এ বছরে বিয়ের ফুল ফুটছে না রণবীর-আলিয়ার, কিন্তু কেন?

    এ বছরে বিয়ের ফুল ফুটছে না রণবীর-আলিয়ার, কিন্তু কেন?
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রেমিক-প্রেমিকা ঘর বাঁধতে চাইবে সেটাইতো স্বাভাবিক। বলিউড তারকা রণবীর কাপুর এবং আলিয়া ভাটও একে অপরকে নিবিড় করে চাইবেন তাতে আর দোষ কী? 

    শোনা যাচ্ছিল দ্রুতই এই কিউট জুটি ঘর বাঁধবেন। অপেক্ষাতে ছিল এই জুটির ভক্তরা। কিন্তু ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানাল, ভক্তদের এই অপেক্ষা এ বছরই ফুরাচ্ছে না। এখনই বিয়ের ফুল ফুটছে না তাদের।  

    কিন্তু বিয়েটা পেছাচ্ছে কেন? ভক্তদের এই কৌতুহলের উত্তরে জানানো হয়েছে, রণবীর-আলিয়ার ঘনিষ্ঠদের একজন বলেছেন, “বিয়ের জন্য রণবীর ও আলিয়া অনেক কিছু ভেবে রেখেছেন। অনেক দিন ধরে এই দিনটি নিয়ে পরিকল্পনা করছেন তারা। তাই এত তাড়াতাড়ি কিছুই করবেন না। আরও সময় নেবেন তারা।”

    ডিসেম্বরেই নাকি চার হাত এক হবে দুই তারকার। বলিউডে এমনই ফিসফাস শোনা যাচ্ছিল অনেকদিন ধরে। জানুয়ারি পর্যন্ত নাকি কোনো কাজ করবেন না বলে ঠিক করেছিলেন রণবীর-আলিয়া। কিন্তু এ বছর যে তাঁরা সাত পাক ঘুরছেন না, তা আপাতত স্পষ্ট। পরের বছর কি বিয়ের ফুল ফুটবে? উত্তর জানেন তারাই।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ