ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • হোয়াইট হাউসের মুখপাত্র করোনায় আক্রান্ত

    হোয়াইট হাউসের মুখপাত্র করোনায় আক্রান্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের প্রধান মুখপাত্র জেন সাকি করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় সময় রোববার (৩১ অক্টোবর) তিনি করোনায় আক্রান্ত বলে শনাক্ত হন। পরে দেওয়া এক বিবৃতিতে জেন সাকি নিজেই এই তথ্য জানিয়েছেন।

    সোমবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি। বিবৃতিতে সাকি আরও জানিয়েছেন, গত সপ্তাহের মঙ্গলবার তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন।

    ৪২ বছর বয়সী জেন সাকি করোনাভাইরাস প্রতিরোধী কোভিড-১৯ টিকা নিয়েছিলেন। তবে করোনা পজিটিভ হওয়ার আগে সম্প্রতি তিনি তার শরীরে হালকা কিছু উপসর্গ দেখতে পান। গত মঙ্গলবার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সাক্ষাতের সময় জেন সাকি ৬ ফুটেরও বেশি দূরত্বে বসেছিলেন এবং উভয়েই সেসময় মাস্ক পরিধান করেছিলেন।

    এদিকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তি রয়টার্সকে জানিয়েছেন, শনিবার প্রেসিডেন্ট জো বাইডেন করোনা পরীক্ষা করেছেন এবং এর ফলাফল নেগেটিভ এসেছে।

    জেন সাকি বলছেন, নিজের দায়িত্ব ও কর্মকাণ্ড সম্পর্কে যথেষ্ট পরিমাণ স্বচ্ছ থাকতে আমার করোনা পজিটিভ হওয়ার তথ্য আমি প্রকাশ করেছি। হোইট হাউসের প্রধান মুখপাত্র হিসেবে দায়িত্বপালন করছেন জেন সাকি। গত জানুয়ারি দায়িত্ব নেওয়ার পর বাইডেন প্রশাসনের প্রথম কোনো হাই প্রোফাইল কর্মকর্থা হিসেবে তিনি করোনায় আক্রান্ত হলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ