ঢাকা শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • নলছিটিতে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম

    নলছিটিতে মাদক সেবনে বাধা দেয়ায় কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটিতে মাদক সেবনে বাধা দেয়ায় আব্দুল আজিজ খান নামে একজন কৃষকলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার উত্তর জুরকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

    আহত আব্দুল আজিজ খান উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কৃষকলীগের সভাপতি। এ ঘটনায় নলছিটি থানায় ৭ জনকে আসামি করে রোববার সকালে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

    অভিযোগ সূত্রে জানা গেছে, নলছিটির ভরতকাঠি গ্রামের আবুল কালাম হাওলfদারের ছেলে মো. বাবু, উত্তর জুরকাঠি গ্রামের সোহাগ মাঝির ছেলে সোহানুর রহমান, কবির হাওলাদারের ছেলে সায়মুন, আলমগীর মৃধার ছেলে মো. রাকিব, জাকির হাওলাদারের ছেলে রায়হান, মুছা হাওলাদারের ছেলে মো. ইব্রাহিম, (বিলের বাড়ির), জাকির হাওলাদারের ছেলে মো. ইমন কৃষকলীগ নেতা আজিজ খানের বাড়ির সামনে কালভার্টে বসে প্রায়ই মাদক সেবন করতো। আজিজ খান পূর্বে একাধিকবার কিশোর মাদকসেবীদের মাদক সেবন করতে বাধা প্রদান করেন।

    সর্বশেষ গত শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কিশোর মাদকসেবীরা দলবেধে মাদক সেবন করলে আজিজ খান তাদের বাধা প্রদান করেন। এরই জের ধরে ওইদিন রাত ৮টার দিকে কিশোর গ্যাংয়ের সদস্যরা দলবল নিয়ে আজিজ খানের ওপরে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এসময় আজিজ খানের ছেলে গিয়াস উদ্দিন খান ছুটে আসলে তাকেও মারধর করে এবং তার সঙ্গে থাকা ৫০ হাজার নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা সটকে পড়ে।

    স্থানীয়রা গুরুতর আহত আজিজ খান ও গিয়াস উদ্দিনকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গিয়াস উদ্দিন খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। তবে গুরুতর আহত আজিজ খানকে ভর্তি করা হয়। এ ঘটনায় আজিজ খানের বড় ছেলে খান মাইনউদ্দিন রোববার সকালে থানায় একটি অভিযোগ দায়ের করেন।

    আহতর পরিবার জানান, বেশ কিছুদিন ধরে ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। হামলার ঘটনার পর তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ