ঢাকা রবিবার, ১৯ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’ অনূর্ধ্ব-১৫ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় আব্দুল্লাহর পাশে ভাসানচর কল্যাণ সমিতি ববির ৮০ শতাংশ শিক্ষার্থী থাকেন হলের বাহিরে  মঠবাড়িয়ায়-মিরুখালী সড়কে ভয়াবহ ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন ঝালকাঠিতে ভবন থেকে হাত-পা বাঁধা ও মাথায় বস্তা প্যাচানো নারীর মরদেহ উদ্ধার বরিশালে ১ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার কলাপাড়ায় অবৈধ ট্রলিং ও নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধের দাবিতে মানববন্ধন আওয়ামী লীগ ও জামায়াত নিয়ে সদর উপজেলা বিএনপির কমিটি গঠন! বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন
  • বাউফলে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ

    বাউফলে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা ও বস্ত্র বিতরণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের নিম্ন আয়ের সহাস্রাধিক মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও বস্ত্র বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের পটুয়াখালী অঞ্চল ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ ও বস্ত্র বিতরণ করা হয়।

    রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধূলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোস্টগার্ডের পটুয়াখালী অঞ্চলের সার্জন ও লেফটেন্যান্ট শাইফ রিজভী খানের নেতৃত্বে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল ও বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিসিন, গাইনি ও হৃদরোগে বিশেষজ্ঞ সাতজন চিকিৎসকের একটি দল সহাস্রাধিক রোগিদের বিনামূল্যে চিকিৎসাপত্র ও তাঁদের মাঝে বিনামূল্যে ৯৪ প্রকারের ওষুধ বিতরণ করেন।

    এছাড়াও কোস্টগার্ডের একটি দল নদী ভাঙন কবলিত ওই এলাকার সাড়ে তিনশ পরিবারের নারী, পুরুষ ও শিশুদের মাঝে নতুন শীতবস্ত্র ও পোশাক বিতরণ করে।

    এ সময় কোস্টগার্ডের পটুয়াখালী অঞ্চলের নির্বাহী কর্মকর্তা ও বেইজ অগ্রযাত্রার ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট ক্যাপ্টেন এম আব্দুস সামাদ, গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইদুল ইসলামসহ কোস্টগার্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ