ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • দেশেরকথা নিউজ পোর্টালের সম্পাদকের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দেশেরকথা নিউজ পোর্টালের সম্পাদকের নামে সাইবার ট্রাইব্যুনালে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অনলাইন নিউজ পোর্টাল ‘দৈনিক দেশেরকথার সম্পাদক-প্রকাশক মো. আরিফ খান ও ঝালকাঠি জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান সোহাগসহ তিন জনের নামে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। ঝালকাঠির নৈয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুহম্মদ মামুনুর রশীদ বাদী হয়ে গত বুধবার এ মামলা দায়ের করেন।

    ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক অভিযোগ গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে আগামী বছরের ৯ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। বাদীর পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কাজী আবুল কালাম আজাদ। তিনি মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন।

    মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২০ অক্টোবর অনলাইন নিউজ পোর্টাল দেশেরকথা (িি.িফধুহরশফবংযবৎশড়ঃযধ.পড়স) “ঝালকাঠিতে নিজ বাসায় অবৈধ কর্মে লিপ্ত শিক্ষককে থানায় সোপর্দ করলো এলাকাবাসী” শীর্ষক একটি সংবাদ প্রকাশ করে। ঝালকাঠি প্রতিনিধি প্রেরিত নিউজটি দেশেরকথা অনলাইনে প্রকাশের পাশাপাশি দেশেরকথা ফেইজবুক পেইজেও আপলোড করা হয়। মামলার বাদী মামুন অর রশীদের অভিযোগ, সংবাদে প্রকাশিত কোন ঘটনাই ঘটে নাই।

    অনলাইন পোর্টালের সম্পাদক ও প্রকাশক মো. আরিফ খান শাহজালাল ইসলামী ব্যাংক ঢাকার কোন একটি শাখার এমএলএসএস পদে চাকরি করেন। তাঁর বাড়ি ঝালকাঠির বিকনা এলাকায়। আর ঝালকাঠি প্রতিনিধি দাবিদার মোস্তাফিজ সোহাগও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ