ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • মাস্ক ছাড়াই বিশ্ব নেতাদের আলিঙ্গন, মোদিকে নিয়ে তীব্র সমালোচনা

    মাস্ক ছাড়াই বিশ্ব নেতাদের আলিঙ্গন, মোদিকে নিয়ে তীব্র সমালোচনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রথমে পোপের সঙ্গে, তারপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে নিবিড় আলিঙ্গন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার সঙ্গে আলিঙ্গনের সময় ম্যাক্রোঁর মুখ ঢাকা ছিল সাদা রঙের মাস্কে। বাইডেনও মাস্ক পরেই এসেছিলেন অনুষ্ঠানে।

    তবে মোদির সঙ্গে আলিঙ্গনের সময় বাইডেনের কালো রঙের মাস্ক নেমেছিল থুতনিতে। কিন্তু সে সময় মোদির মুখে দেখা মেলেনি মাস্কের। আলিঙ্গনের আগে মোদি মাস্ক খুলে রেখেছিলেন কি না তা জানা যায়নি। তবে সে সময় তার হাতেও দেখা যায়নি মাস্ক। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র সমালোচনা।

    জি-২০ সম্মেলনে যোগ দিতে ইতালির রোমে অবস্থান করছেন মোদি। সেই সম্মেলনের মঞ্চেই মোদির সঙ্গে দেখা করেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা। শনিবারই ভ্যাটিক্যানে গিয়ে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন মোদি। সেই ছবি নিজের টুইটার হ্যান্ডল থেকে শেয়ারও করেছেন। কিন্তু তখনও মোদির মুখে ছিল না মাস্ক। পোপের মুখেও দেখা মেলেনি মাস্কের।

    রাষ্ট্র প্রধানদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেন মোদি। সে সময় তার সঙ্গে ছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। বৈঠকের সময় তাদের মুখে মাস্ক থাকলেও মাস্ক পরেননি মোদি।

    সূত্র : আনন্দবাজার


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ