ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ১০ বছরের প্রেমিকাকে বিয়ে করছেন রাজকুমার

    ১০ বছরের প্রেমিকাকে বিয়ে করছেন রাজকুমার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘদিনের প্রেমের পর এবার গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। আগামী নভেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম জানায়, প্রায় ১০ বছর ধরে অভিনেত্রী পত্রলেখার সঙ্গে সম্পর্কে রয়েছেন রাজকুমার। তার গলাতেই নাকি মালা পরাতে যাচ্ছেন ‘নিউটন’খ্যাত এই অভিনেতা।

    গুঞ্জন রয়েছে, নভেম্বরের ১০ থেকে ১২ তারিখের মধ্যেই হতে পারে তাদের বিয়ের অনুষ্ঠান। বলিউড ইন্ডাস্ট্রির বেশকিছু তারকাকে নাকি ইতোমধ্যেই সুখবর দিয়ে ফেলেছেন তারা। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারবেন দুই তারকা।

    রাজকুমার-পত্রলেখার প্রেম নিয়ে বলিউডে বরাবরই চর্চা। বিয়ে কবে করবেন, এই প্রশ্নও একাধিক বার শুনেছেন দু’জনে।  

    এক সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে পত্রলেখা জানিয়েছিলেন, ‘লাভ সেক্স ধোকা’ সিনেমা দেখার পরই রাজকুমারকে ভালো লাগে তার। এরপর আলাপ, বন্ধুত্ব এবং প্রেম হয় তাদের। অনেকদিন ধরে ‘লিভ ইন’ রিলেশনেও রয়েছেন এই তারকা জুটি।  

    তবে বিয়ে নিয়ে রাজকুমার ও পত্রলেখা এখনো কোনো মন্তব্য করেননি।

    সম্প্রতি মুক্তি পেয়েছে রাজকুমার রাও অভিনীত সিনেমা ‘হাম দো হামারে দো’। এতে অভিনেতার বিপরীতে কৃতি শ্যাননকে দেখা গেছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ