ঢাকা রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেহেন্দিগঞ্জে খাজনার টাকা না দেয়ায় গাছসহ গাড়ি আটক সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও অনলাইন ডাটাবেজ তৈরির পরিকল্পনা চার দফা দাবিতে মহাসড়কে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ছে হামের প্রকোপ: বরিশালে এ পর্যন্ত মারা গেছে ১৯ জন ৯ দফা দাবিতে বরিশালে ইজিবাইক-রিকশা শ্রমিকদের সমাবেশ এক মাসে দুইবার বাড়লো এলপিজির দাম, ১২ কেজি ১৯৪০ টাকা ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা বরিশালে জমি দখলের উদ্দেশ্য বিএনপি নেতা ও স্কুল শিক্ষকের নেতৃত্বে হামলা   গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী
  • ইউপি নির্বাচন: দশমিনায় রামদা, লাঠিসোটা উদ্ধার

    ইউপি নির্বাচন: দশমিনায় রামদা, লাঠিসোটা উদ্ধার
    লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পটুয়াখালীর দশমিনায় একটি দোকানঘর থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের জমির মৃধা বাজারের উত্তরপাশের মৃত সুলতান মৃধার পরিত্যক্ত দোকানঘর থেকে তিনটি রামদা, দুটি  ছোরা ও বেশ কিছু লাঠিসোটা উদ্ধার করে দশমিনা থানা পুলিশ।

    এ ঘটনায় স্থানীয় ইউপির প্রার্থী ও ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

    অভিযোগ উঠেছে, স্বতন্ত্র ও বর্তমান চেয়ারম্যান মো. মহিবুল আলম এবং তার সমর্থকদের ওপর হামলার উদ্দেশ্যে নৌকার প্রার্থীর লোকজন অস্ত্রগুলো জমা করেছে।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ঘটনার দিন বিকালে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জমির মৃধার বাজার দখলে নেন আওয়ামী লীগের প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর লোকজন।

    চেয়ারম্যান মো. মহিবুল আলমের অভিযোগ, তিনি জমির মৃধা বাজারে প্রচারণা চালাতে যাবেন শুনে আওয়ামী লীগের প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টুর উপস্থিতিতে তার লোকজন জমির মৃধা বাজার দখলে নেয়। তিনি যাতে প্রচারণা চালাতে না পারেন সেজন্য তার খেয়া বন্ধ রাখা হয় বলে অভিযোগ করে তিনি বলেন,  আমার এবং সমর্থকদের ওপর হামলার উদ্দেশ্যে অস্ত্রগুলো জড়ো করেছে নৌকার প্রার্থীর লোকজন।

    অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. মশিউর রহমান ঝন্টু বলেন, আমি সারাদিন গ্রামে ছিলাম। এ বিষয়ে আমি কিছু জানি না। বিষয়টি পরিকল্পিত বলে তিনি দাবি করেন।

    এ বিষয়ে বক্তব্য জানতে দশমিনা থানার ওসি মো. মেহেদী হাসানের অফিসিয়াল নম্বরে কলা করা হলে তিনি রিসিভ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ