ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

    ঝালকাঠিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’ স্লোগানে নানা কর্মসূচির মধ্যে দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। 

    এ উপলক্ষে শনিবার সকালে শহরে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে পুলিশ লাইন্স মাঠে গিয়ে শেষ হয়। পরে পুলিশ লাইন্স ড্রিলশেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা কমিউনিটি পুলিশিং ফোরোমের সভাপতি আব্দুল মান্নান রসূলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন। 

    সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নুরুল আমিন হাওলাদার, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহআলম, কাঁঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এমাদুল হক মনির, অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে প্রমূখ।  

    আলোচনা সভা শেষে কমিউনিটি পুলিশিং কার্যক্রমে বিশেষ অবদান রাখায় ধানসিড়ি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরোমের সহ সভাপতি মো. নুর হোসনে আকন ও এসআই খোকন হাওলাদারকে শ্রেষ্ঠত্ব পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ