ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • অবশেষে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা

    অবশেষে বিয়ে করছেন ভিকি-ক্যাটরিনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে কান পাতলে এখন সবচেয়ে বড় গুঞ্জন শোনা যাচ্ছে ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের বিয়ে। দুই অভিনেতার তরফ থেকে আনুষ্ঠানিক কিছু ঘোষণা করা না হলেও আগামী ডিসেম্বরেই বিয়ে করছেন ভিকি ও ক্যাটরিনা। রাজস্থানের সাওয়াই মাধোপুরের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারাতে জাঁকজমকপূর্ণ এই বিয়ের আসর বসতে চলেছে।

    শোনা যাচ্ছে, রাজস্থানে ৭ থেকে ৯ ডিসেম্বর, ২০২১-এ বসতে চলেছে কাঙ্খিত এই বিয়ের আসর । দুই পরিবার মিলেই নিচ্ছে বিয়ের প্রস্তুতি। ই-কার্ডের মাধ্যমেই ভিকি ও ক্যাটরিনা সকলকে আমন্ত্রণ জানাতে চলেছেন। বলিউডের কাউকেই বিশেষ এখনও ডাকা হয়নি। তবে মেকআপ আর্টিস্ট, পোশাকের ডিজাইনার এবং রিসোর্টের কর্মীদের এই দিন জানিয়ে দেওয়া হয়েছে। পাঞ্জাবি মতে বিয়ে হবে ভিকি ও ক্যাটরিনার। হলদি, মেহেন্দি, ফেরে ও ক্যাথলিক বিয়ের আসর বসবে এই তিন দিনে।

    সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হলো ক্যাটরিনার তরফে সালমান খান ও তার গোটা পরিবারই রাজস্থানে থাকবেন ৭-৯ ডিসেম্বর।  

    ক্যাটরিনা ও ভিকির বিয়ে নিয়ে দর্শকমহলে আগেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সম্প্রতি বলিউড লাইফ নামে একটি সংবাদসংস্থা তাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই বিয়ে নিয়ে একটি রিপোর্ট পেশ করেছে এবং ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ যে বেশ অনেকদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন, তেমনও দাবি করা হয়েছে সেই রিপোর্টে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ