ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • বিসিএসে অভিনেত্রী বাঁধনকে নিয়ে প্রশ্ন!

    বিসিএসে অভিনেত্রী বাঁধনকে নিয়ে প্রশ্ন!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশের বড় কর্মকর্তা হতে চেয়েছিলেন অভিনয়শিল্পী আজমেরী হক বাঁধন।

    কিন্তু নাটক, মডেলিং নিয়ে ব্যস্ততার কারণে আর পরাশোনায় মন দিতে পারেননি। ২০১৪ সালের বিসিএসে অংশ নেওয়া হয়নি তার।

    তবে সাত বছরের মাথায় অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নে জায়গা পেলেন তিনি নিজেই, যা স্বপ্নেও ভাবেননি বাঁধন।

    ২৯ অক্টোবর অনুষ্ঠিত ৪৩তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে-  ‘রেহানা মরিয়ম  নূর’ চলচ্চিত্রটি পরিচালনা করেন—
    ক. জেরেমি চুয়া খ. আবদুল্লাহ মোহাম্মদ সাদ
    গ. রাজীব মহাজন গ. আজমেরী হক বাঁধন

    পরীক্ষার প্রশ্নপত্রের সব কটি সেটেই এই প্রশ্নটি স্থান পেয়েছে।  একটি সেটের ৫০ নম্বর প্রশ্ন ছিল এটি, আরেকটি সেটে ৮৭ নম্বরে ছিল প্রশ্নটি।

    এদিকে বিসিএস প্রশ্ন পত্রে নিজের অভিনীত ছবি নিয়ে প্রশ্ন দেখে যারপরনাই উচ্ছ্বসিত বাঁধন।

    এর প্রতিক্রিয়ায় এক গণমাধ্যমকে তিনি বলেন,  ‘পরীক্ষা শেষ হতে না হতেই মেসেঞ্জারে আমাকে অনেকেই বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নের ওই খণ্ডিত অংশ পাঠান।  যেখানে “রেহানা মরিয়ম নূর” প্রশ্ন এসেছে। আমি তো এটা দেখে অবাক।  এ আমি কী দেখছি। স্বপ্নেও যা ভাবিনি!’

    আবেগাপ্লুত হয়ে বাঁধন বলেন, বিসিএস দিয়ে প্রশাসনিক ক্যাডার হওয়ার ইচ্ছা ছিল আমার। কিন্তু তখন এতটা পড়ার সময়-সুযোগও ছিল না। ধৈর্যও অবশ্য ছিল না।  আর কয়েক বছরের ব্যবধানে সেই বিসিএস পরীক্ষার প্রশ্নে, আমি অভিনয় করছি এ রকম একটা সিনেমার প্রসঙ্গ এসেছে।  নিশ্চিতভাবে আমি অনেক বেশি সম্মানিত। আনন্দিত তো অবশ্যই। আমি স্বপ্নেও ভাবিনি।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ