ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আরিয়ানের মুক্তির অপেক্ষায় ভিড়

    আরিয়ানের মুক্তির অপেক্ষায় ভিড়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শাহরুখপুত্র আরিয়ানের মুক্তির অপেক্ষায় মুম্বাইয়ের আর্থার রোডে ভক্তদের ভিড় বাড়ছে। জামিনে সব প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আরিয়ান মুক্তি পাচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

    এর আগে ভোর সাড়ে পাঁচটায় মুম্বাইয়ের আর্থার রোড জেলের বেল বাক্স খোলা হয়। বের করা হয় শাহরুখ তনয় আরিয়ানের জামিনের নথি। কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করছে, আরিয়ানের জেল থেকে বের হতে বেলা ১২টা বাজতে পারে। ইতিমধ্যেই বলিউড বাদশা শাহরুখ খান মান্নত থেকে আর্থার রোডের উদ্দেশ্যে বের হয়ে গেছেন।

    শুক্রবার দুপুরের পর বিচারপতি সাম্ব্রে জামিনের নির্দেশ দেন। সেই মুক্তি-নির্দেশ এনডিপিএস কোর্ট হয়ে আর্থার রোড জেলে পৌঁছাতে বিকাল সা়ড়ে পাঁচটা বেজে যায়। নিয়ম অনুযায়ী, বিকাল সাড়ে ৫টায় শেষ হয় জেল কার্যালয়ের কাজ। ফলে শুক্রবার রাতও আর্থার রোড জেলেই কাটান আরিয়ান।

    শনিবার ভোর সাড়ে পাঁচটায় আর্থার রোড জেলের বেল বক্স খোলা হয়। সেখানেই সারারাত পড়ে ছিল আরিয়ানের মুক্তি-নির্দেশ। খামবন্দি নির্দেশ জেলের ভেতরে নিয়ে যান জেল কর্মীরা।  নথি সংক্রান্ত সব কাজই শেষ। এ বার অপেক্ষা আরিয়ানের জেল থেকে বেরিয়ে আসার।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ