ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা!

    মিজানুর রহমান আজহারীর যুক্তরাজ্য প্রবেশে নিষেধাজ্ঞা!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ৩১ অক্টোবর একটি ইসলামি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেছিলেন মিজানুর রহমান আজহারী। কিন্তু ৩ দিনেও লন্ডনে পৌঁছাতে পারেননি। লন্ডনে আসার পথে কাতারে ট্রানজিটে আটকা পড়েন তিনি। কাতারের ইমিগ্রেশন থেকে আজহারীকে লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি। ২ দিন পর ব্রিটিশ সরকার তার ভিসা বাতিল করে দেয়।

    এদিকে, বাতিল করা ভিসা বহালের জন্য লন্ডনে হাইকোর্টে আপিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক হোম অফিসকে ২ দিনের সময় দিয়েছেন, কেন মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিল হলো- সে বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য। এনিয়ে মঙ্গলবারের আগে সুরাহা হওয়ার কোনো সুযোগ নেই বলে জানা গেছে।

    ব্রিটেনে মিজানুর রহমান আজহারীর একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল। সেই অনুষ্ঠানের আয়োজক ছিল আইওন টিভি। তারা অনুষ্ঠানটি স্থগিত ঘোষণা করেছে। লন্ডন সময় বৃহস্পতিবার রাত ১১.৩০ মিনিট আইওন টিভির সিইও আতাউল্লাহ ফারুক তাদের টিভির ফেসবুক পেজে একটি ভিডিও বার্তাও দিয়েছেন। সেখানে বলেছেন, বিশেষ কারণে অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পরে আবারও অনুষ্ঠানের নতুন তারিখ ঘোষণা দেওয়া হবে। এ ক্ষেত্রে টিকেট হাতে রাখার জন্য বলা হয়েছে। আতাউল্লাহ ফারুক তার বার্তায় কমিউনিটির সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহ্বান জানান। কেউ ব্যক্তিস্বার্থে কিছু করলে সেটা কমিউনিটির জন্য ভালো হবে না বলেও এক ধরনের হুঁশিয়ারি দেন।

    নতুন তারিখ ঘোষণা হলে তখন এই টিকেটেই কনফারেন্সের দেখা যাবে বলে আইওন টিভির ঘোষণায় জানা গেছে। তবে ব্রিটেনের বাকি শহরগুলোর অনুষ্ঠান স্থগিতের কোনো ঘোষণা হয়নি। আইওন টিভি আশা করছে, হোম অফিসের বক্তব্যের  পরে হয়তো মাওলানা আজহারির ভিসা পুণঃবহাল হবে।

    আজহারীর ভিসা বাতিলের ঘটনায় ব্রিটেনের হোম অফিসের মিডিয়া অ্যান্ড প্রেস অফিসে যোগাযোগ করা হলে তারা কোনো তথ্য দেয়নি। মিজানুর রহমান আজহারীর বিষয়টি নিয়ে তাদের কাছে আরো অনেকেই জানতে চেয়েছে। কিন্ত বাধ্যবাধকতা থাকায় তার কোনো তথ্য দেয়নি।

    বিভিন্ন অসমর্থিত সূত্র থেকে জানা গেছে, লন্ডনের আয়োজকগণ আইনিভাবে আজহারীর যুক্তরাজ্য সফর নিশ্চিত করতে চেয়েছিলেন এবং জরুরি জুডিশিয়াল রিভিউর আবেদন করেছিলেন। পরে ভার্চুয়াল আদালতে তার শুনানি হয়। বিচারক ব্রিটেন প্রবেশে আজহারীর ওপর নিষেধাজ্ঞা জারি বহাল রাখেন। ভিন্ন ধর্ম সম্পর্কে ঘৃণা ছড়ানোর অভিযোগে যুক্তরাজ্যে নিষিদ্ধ করে দেওয়া হয় আজহারীকে। তবে আজহারীকে এই ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এখন ব্রিটেনে আসতে হলে মালয়েশিয়া অথবা বাংলাদেশে গিয়ে আইনি লড়াই জিতে আসতে হবে আজহারীকে।

    ৩১ অক্টোবর রবিবার থেকে লন্ডনসহ ব্রিটেনের ৬টি শহরে ইসলামি বক্তব্যের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান উপলক্ষে সারা ব্রিটেনের বিভিন্ন শহরে ১৫ পাউন্ড থেকে ১০০ পাউন্ড মূল্যের ১২ হাজার টিকেট বিক্রি হয়েছিল। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আয়োজক সহযোগী চ্যারিটি সংস্থার অনলাইন টিকেটের সাইটে কনফারেন্সের স্থগিতের ঘোষণা হয়।

    ব্রিটেনে আজহারী আসার খবরের পর থেকেই কমিউনিটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই আয়োজক আইওন টিভির ব্যানারে আজহারীর আগমনকে স্বাগত জানিয়েছেন, আবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি থেকে অনেক মানুষ আজহারীর সফরের বিরোধিতা করে আসছিল।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ