ঢাকা রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে হাত-পা বিহীন শিশুর জন্ম, গ্রহণ করতে পিতার অস্বীকৃতি নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ববি ইসলামী ছাত্র আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত আমতলীতে বিএনপিকে নিয়ে কটুক্তি, প্রতিবাদ করায় ছাত্রদল কর্মী রক্তাক্ত ঝালকাঠিতে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পার নিহত বাবা গ্রেফতার নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রনায়িকা পূজা মহাকাশ সক্ষমতায় নতুন মাইলফলক পাকিস্তানের হোটেল লবিতে বন্দুকধারীর গুলি, সরিয়ে নেয়া হলো ট্রাম্পকে পটুয়াখালীতে কিস্তির অর্থ না পেয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর তেলপাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর ওপর হামলা, আহত বডিগার্ড মঠবাড়িয়ায় ট্রান্সমিটার চুরি করতে গিয়ে প্রাণ গেল যুবকের
  • যুক্তরাষ্ট্রে ‘এক্স’ লিঙ্গের পাসপোর্ট চালু

    যুক্তরাষ্ট্রে ‘এক্স’ লিঙ্গের পাসপোর্ট চালু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের পাসপোর্টের লিঙ্গ উল্লেখের জায়গায় ‘পুরুষ’ বা ‘নারী’-এর বদলে লেখা রয়েছে ‘এক্স’। বুধবার আমেরিকার এক এক ইন্টারসেক্স কর্মী ডানা জাজিম প্রথম এই রকম একটি পাসপোর্ট পেলেন। রূপান্তরকামী এবং উভকামীদের সমান অধিকার প্রদানের জন্য ‘এক্স’-এর উল্লেখ রাখা হয়েছে বলে জানিয়েছে আমেরিকা।


    যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশে কনস্যুলার রিপোর্ট অফ বার্থ অ্যাব্রোডের তরফে এই নতুন নিয়ম চালু করা হয়েছে যাতে লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে দেশের প্রত্যেকটি মানুষকে স্বাধীনতা এবং সমান মর্যাদা দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে পুরুষ বা নারীর বদলে এক্স লেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অবশেষে অক্টোবর মাস থেকে রূপান্তরকামী এবং উভকামী যারা নতুন পাসপোর্ট পাবেন, তাদের প্রত্যেকের লিঙ্গ নির্দেশকের জায়গায় লেখা থাকবে ‘এক্স’।

    ২০২২ সাল থেকে পাসপোর্টের জন্য যারা পরে আবেদন করবেন, ফর্ম ফিলআপের সময় তাদেরকে এই অপশনটি দেওয়া হবে। ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাতে দেশের নাগরিকদের কোনও সমস্যায় পড়তে না হয়, তার জন্য ব্যবস্থা নিচ্ছে যুক্তরাষ্ট্র।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ