ঢাকা শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববিতে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ বরিশালে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত জুলাই শহীদ দিবস উপলক্ষে আলেকান্দা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে স্মরণসভা ও দোয়া  র‍্যাব-৮'র সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর বরখাস্ত প্রযুক্তিনির্ভর লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সমগতের বিশ্ববিদ্যালয়ভিত্তিক সচেতনতামূলক ক্যাম্প  জিয়াউর রহমান হত্যায় পলাতক আসামি মেজর মোজাফফর আটক বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি  বরিশালে ১১দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে: হেলাল বরিশালে পুলিশের চলমান বিশেষ অভিযানে গ্রেফতার ২১  বরিশালে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা
  • ১৪ শর্তে আজ বাড়ি ফিরছেন শাহরুখপুত্র

    ১৪ শর্তে আজ বাড়ি ফিরছেন শাহরুখপুত্র
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন মঞ্জুর হয় বৃহস্পতিবার। ধারণা করা হচ্ছিল, আদালতের আনুষ্ঠানিক আদেশের পর গতকাল শুক্রবার জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি। কিন্তু জেলের নিয়ম অনুযায়ী গতকাল নির্দিষ্ট সময়ের মধ্যে পৌঁছায়নি জামিনের আদেশের কপি। যে কারণে তাকে আরো এক রাত জেলেই থাকতে হয়েছে। আজ শনিবার সব আনুষ্ঠানিকতা শেষে জেল থেকে ছাড়া পাবেন তিনি।

    হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, কিন্তু কারাগারের নিয়ম অনুযায়ী বিকাল সাড়ে ৫টার মধ্যে পৌঁছায়নি আরিয়ানের জামিনের কাগজ। জেল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহরুখ খানের ছেলের জন্য নিয়মের পরিবর্তন হতে পারে না। মুক্তির জন্য শনিবার সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে তাকে। আরিয়ানকে স্বাগত জানাতে সেজে উঠেছে শাহরুখের বাড়ি মন্নত। ছেলের জন্য প্রহর গুনছেন শাহরুখ ও গৌরী।


    এদিকে জামিনে ছাড়া পাওয়ার পর আরিয়ান খানকে ১৪ শর্ত মানতে হবে। এর মধ্যে রয়েছে—কোনো রকম পার্টিতে যেতে পারবেন না, এই মামলার কোনো অভিযুক্তের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না, এনডিপিএস আদালতে পাসপোর্ট জমা দিতে হবে, দেশ ছেড়ে যেতে পারবেন না, প্রয়োজনে নিতে হবে এনডিপিএস আদালতের অনুমতি, তদন্তের সঙ্গে জড়িত কোনো সাক্ষীকে প্রভাবিত করা বা তথ্য-প্রমাণ লোপাটের চেষ্টা থেকে বিরত থাকতে হবে, সংবাদমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় কোনো মন্তব্য করতে পারবেন না, মুম্বাইয়ের বাইরে যেতে হলে মামলার তদন্তকারী কর্মকর্তাকে আগে থেকে জানাতে হবে এবং অনুমতি নিতে হবে, প্রত্যেক শুক্রবার এনসিবির দপ্তরে হাজিরা দিতে হবে, মামলার শুনানির দিন অবশ্যই আদালতে হাজিরা দিতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ