ঢাকা শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাবুগঞ্জে সাপের কামড়ে মৃত্যু যুবককে জীবিত করতে ঝাঁড়ফুক জ্বালানি সংকটে বন্ধের মুখে ভোলার ১২ কারখানা মেহেন্দিগঞ্জে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর পরীক্ষা, অভিভাবকদের ক্ষোভ মেহেন্দিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি কবরস্থান পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী রাজিব আহসান  ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষুব্ধ জনতা, পিএস জনি পুলিশ হেফাজতে রাশিয়ার জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিলো যুক্তরাষ্ট্র  আইএমএফ ঋণের কিস্তি নিয়ে অনিশ্চয়তা, হাল ছাড়েনি বাংলাদেশ দৌলতখানে জ্বালানি তেল কালোবাজারে বিক্রির অভিযোগ ভিক্ষুকের কাছে ১০০ টাকায় ওষুধ বিক্রি করায় বন্ধ করে দেয়া হলো ফার্মেসি
  • ‘বেলাল্লাপনা’ মন্তব্যে পরীমণির কড়া জবাব

    ‘বেলাল্লাপনা’ মন্তব্যে পরীমণির কড়া জবাব
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জন্মদিন পরীর কাছে বরাবরই স্পেশাল। প্রতিবছর বেশ ঘটা করেই দিনটি উদযাপন করেন তিনি। এবারও তার ব্যতিক্রম হয়নি। নেচে-গেয়ে নিজেকে ও প্রিয়জনদের মাতিয়ে রাখেন এই অভিনেত্রী। তার ব্যতিক্রমী পোশাক পার্টিতে আগত অতিথি ও নেটিজেনদের নজর কেড়েছে। সমালোচনা থেকে বাদ পড়েনি নাচের ছলে পরীর উড়ে বেড়ানো।

    জন্মদিনে পরীমণির বিশেষ পোশাকে ধুমছে নাচ এবং সেই ভিডিও ভাইরাল হলে নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ পরীর সাম্প্রতিক কার্যক্রমকে ‘সাহসী’, ‘উচিত জবাব’ বলছেন। আবার কেউ একে বলছেন ‘বেলাল্লাপনা’। এমনকি জন্মদিনের পোশাক নিয়ে ট্রলের শিকার হয়েছেন এই চিত্রনায়িকা।

    হার মানার মেয়ে নন পরী। আর তাই সব সমালোচনার কড়া জবাব দিয়েছেন তিনি। জন্মদিনের সন্ধ্যার নাচের ভিডিও নিয়ে সমালোচনার জবাব দিয়েছেন সকালের ভিডিও প্রকাশ করে। নিজের জীবনের বিশেষ দিনটির সকালে গাজীপুরের একটি এতিমখানায় শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন । তাদের সঙ্গে কেক কেটে, তাদেরকে গিফট দিয়ে আনন্দের জোয়ার বইয়ে দেন এই অভিনেত্রী।

    পরীর সেই ভিডিওতে দেখা যায়, এতিম শিশুদের লাল শাড়ির সঙ্গে মিলিয়ে লাল চুড়ি পরেছেন পরী। এতিম শিশুদের মাথায় বাহারি রঙের টুপি, মুখে মিষ্টি হাসি। সবার সঙ্গে তাল মিলিয়ে নায়িকাও মাথায় পরেছেন জন্মদিনের সাদা টুপি। লাল-সাদা রঙের পাঁচটি কেক কেটে শিশুদের মুখে তুলে দিচ্ছেন তিনি। কেক কাটার সময় হ্যাপি বার্থডে গানে পরীমণিকে শুভেচ্ছা জানায় শিশুরা।

    জবাবের এখানেই শেষ নয়। একটু পেছনে ফিরে তাকালেই দেখা যায়, গত বছর পরীর জন্মদিনের আয়োজনে ময়ূরের আদলে নির্মিত হয়েছিল পুরো মঞ্চ। নায়িকার পোশাকেও ছিলো ময়ূরের ছোঁয়া। সেই আয়োজনে আগত সাংবাদিকদের কাছে নিজের অনুভূতি ব্যক্ত করার সময় ইংরেজিতে ময়ূরকে 'পিকক' বলতে গিয়ে ভুল করে 'ককপিট' উচ্চারণ করেন। সেটি নিয়েও আলোচনা কম হয়নি। আর তাই এবারের আয়োজনে বিমানের ককপিটের আদলে সাজানো হয়েছিল পরীর জন্মদিনের মূল মঞ্চ। ওপরে লাইট বসানো ইংরেজিতে লেখা 'ফ্লাই উইথ পরীমণি' অর্থাৎ 'পরীমণির সঙ্গে ওড়ো'। জন্মদিনের রাতে বিমানবালার বেশে ককপিটে আসেন পরীমণি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ