ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • স্বামীর মৃত্যুর ১৫ মাস পর সন্তান জন্ম দিলেন তরুণী

    স্বামীর মৃত্যুর ১৫ মাস পর সন্তান জন্ম দিলেন তরুণী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বামীর মৃত্যুর ১৫ মাস পর সন্তানের জন্ম দিয়েছেন এক তরুণী। মৃত স্বামীর শুক্রাণু সংগ্রহ করে ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএম পদ্ধতিতে সন্তানের জন্ম দেন তিনি।

    অলিম্পিকে দুইবারের স্নোবোর্ড চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার তারকা খেলোয়াড় আলেক্স পুলিনের মৃত্যুর ১৫ মাস পর তার স্ত্রী এলিডি পুলিন গত ২৫ অক্টোবর কন্যা সন্তানের জন্ম দেন। এলিডি নিজেই ইনস্টাগ্রামে বিষয়টি জানিয়েছেন।  

    ২০২০ সালের জুলাই মাসে অস্টেলিয়ার গোল্ড কোস্টে মাছ ধরতে গিয়ে এক দুর্ঘটনায় ৩২ বছর বয়সী এই তারকা খেলোয়াড়ের মৃত্যু হয়।

    চলতি বছরের জুলাই মাসে ইনস্টাগ্রামে নিজের অন্তঃস্বত্ত্বা হওয়ার খবর জানান এলিডি।

    ওই পোস্টে তিনি বলেন, তিনি আর তার স্বামী কয়েক বছর ধরেই  সন্তান নেওয়ার চেষ্টা করছিলেন। আলেক্সের মৃত্যুর আগে তারা আইভিএম পদ্ধতিতে সন্তান নেওয়ার চেষ্টা করেছিলেন। দুর্ঘটনায় আলেক্সের মৃত্যুর পর তার সংগৃহীত শুক্রাণুর মাধ্যমে সন্তান জন্ম দেন এলিডি।

    ওই পোস্টে এলিডি বলেন, যে মাসে আলেক্স মারা যায় সেই মাসেই আইভিএম পদ্ধতিতে গর্ভধারণের কথা ছিল তার। কিন্তু তিনি কখনো ভাবেননি মা হওয়ার এই লড়াইটা তাকে একাই চালিয়ে যেতে হবে।  

    নিজের মা হওয়ার অভিজ্ঞতাকে অম্লমধুর বলে অভিহিত করেছেন এলিডি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ