ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • নারীকে সেনাপ্রধান করার পথে ভারত

    নারীকে সেনাপ্রধান করার পথে ভারত
    প্রতীকী ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এশিয়ার অন্যতম পরমাণু শক্তিধর ভারতের সশস্ত্রবাহিনীকে নতুনভাবে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। এতে নারীদের বিশেষ সুযোগ রাখা হচ্ছে। এমনকি সেনাপ্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়ার সুযোগ দিচ্ছে দেশটি।

    ভারতের সেনাপ্রধান এম এম নারাভানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশটির সেনাপ্রধান ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি(NDA)-তে মহিলা ক্যাডেট নিয়োগের প্রক্রিয়া চলছে জোর কদমে। সশস্ত্রবাহিনীতে লিঙ্গ সাম্যতা বজায় রাখতে ভারতীয় সেনাবাহিনীর এই প্রয়াসকে স্বাগত জানিয়েছেন ভারতের সেনাপ্রধান এম এম নারাভানে। পুনেতে এনডিএ-এর একটি প্যারেড অনুষ্ঠান থেকে এমনটাই জানিয়েছেন তিনি৷

    ভারতীয় সেনাপ্রধান এম এম নারাভানে বলেন,  পুরুষ-নারী সকলেই সমান এই মানসিকতা রেখেই একধাপ এগোনোর কাজ চলছে। প্রাথমিকভাবে এনডিএ -তে ট্রেনিং চলবে। এরপর সশস্ত্র সেনাবাহিনীতে জায়গা করে নিতে পারবেন নারীরাও। তাই নারীদের প্রশিক্ষণের জন্য বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে। তবে প্রশিক্ষণ মহিলা-পুরুষ সবার একই। সেখানে আলাদা কিছু নেই।  আগামী দিনে হয়ত সেনাপ্রধানের পদে কোনও নারীকে দেখতে চলেছে দেশ।"

    ভারতীয় সেনাবাহিনীকে মানসিকতা এবং পরিকাঠামোগতভাবে এভাবেই 'আধুনিক' করে তোলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন, এনডিএ পোর্টালে মহিলাদের আবেদন করার জন্য আহ্বান জানাচ্ছি।  পেশাদারিত্বের জায়গা থেকেই কাজ করতে হবে। ভারতের সেনাবাহিনী বিশ্বনন্দিত৷ সেই দায়িত্বও নিতে হবে সমানভাবে।"

    নারাভানে বলেন, ৪২ বছর আগে আমি এই ক্যাডেট থেকে পাস করে ড্রিল স্কয়ারে অংশ নিয়েছিলাম। আমি সেই দিনের কথা এখানে এসে কল্পনা করছি।

    ভারতীয় সেনাপ্রধান বলেন, বর্তমানে যুদ্ধের চরিত্র পরিবর্তন হচ্ছে, এখন নতুন তথ্য প্রযুক্তি খুবই গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।

    প্রসঙ্গত, গত মাসে প্রতিরক্ষা মন্ত্রণালয় সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে মহিলা প্রার্থীদের এনডিএ-তে প্রবেশিকা পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়ার একটি বিজ্ঞপ্তি আগামী বছরের মে মাসের মধ্যে প্রকাশিত হবে। সেই মোতাবেক আবেদন করে এনডিএ যোগ দিতে পারবেন নারীরা।

    সূত্র:  টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি, নিউজ


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ