ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • হাসপাতালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

    হাসপাতালে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত
    দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। ফাইল ছবি।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাসপাতালে ভর্তি করা হয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। বৃহস্পতিবার সন্ধ্যায় চেন্নাইয়ের দ্য কাবেরী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তার টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রুটিন চেকআপ’-এর জন্যই হাসপাতালে গিয়েছেন তিনি।

    রজনীকান্তের মুখপাত্র রিয়াজ কে আহমেদ সংবাদমাধ্যমকে বলেন, বয়সের কারণে শরীরে কিছু দিন পর পরই চেকআপ করানো হয়। সেই কারণেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাকে। দ্রুতই তিনি বাসায় ফিরবেন। চিন্তার কোনো কারণ নেই।  
    গত সোমবার (২৫ অক্টোবর) রজনীকান্তকে দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত করা হয়। ভারতীয় সিনেমায় অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয় ৭০ বছর বয়সী এই অভিনেতাকে।

    ১৯৭৫ সালে কে বালাচন্দ্রর সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু রজনীকান্তের। এরপর তামিল সিনেমা জগতে কেটে গেছে ৪৫ বছর। অভিনয় করেছেন বলিউডেও।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ