ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • করোনায় উদ্বেগ বাড়ছে ভারতে, আরও ৮০৫ জনের মৃত্যু

    করোনায় উদ্বেগ বাড়ছে ভারতে, আরও ৮০৫ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতে সংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণ যেখানে ১৫ হাজারেরও কম, সেখানে মৃতের সংখ্যাটা পৌঁছে গেছে ৮০০-এর উপরে।

    শুক্রবার ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৮০৫ জনের, যা আগের দিনের থেকে তো বেশি বটেই, গত কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ।
    এদিকে, গত ২৪ ঘণ্টায় ভারতে ১৪ হাজার ৩৪৮ জন করোনা আক্রান্ত হয়েছেন, যা আগের দিনের থেকে অনেকটাই কম। এখন পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লাখ ৪৬ হাজার ১৫৭ জন। মোট মৃতের সংখ্যা ৪ লাখ ৫৭ হাজার ১৯১ জন।

    বর্তমানে দেশটিতে করোনায় চিকিৎসাধীন রোগী ১ লাখ ৬১ হাজার ৩৩৪ জন। দীর্ঘদিন বাদে এই সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। করোনা মোকাবিলায় শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত দেশে ৩ কোটি ৩৬ লাখ ২৭ হাজার ৬৩২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১৩ হাজার ১৯৮ জন।

    দিওয়ালির আগে এভাবে মৃত্যু এবং অ্যাকটিভ কেস বাড়ায় চিন্তায় ভারত। এদিকে, করোনা সংক্রান্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ