ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • বিয়ে নিয়ে জল্পনা অবসান ঘটালেন ক্যাটরিনা

    বিয়ে নিয়ে জল্পনা অবসান ঘটালেন ক্যাটরিনা
    ক্যাটরিনা কাইফ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডে নাকি বিয়ের মৌসুম আসতে চলেছে। বছর শেষেই গাঁটছড়া বাঁধবেন আলিয়া-রণবীর, ভিকি-ক্যাটরিনা এমন গুঞ্জন চতুর্দিকে। গোট বুধবার থেকেই সেই গুঞ্জন আরও বাড়তে থাকে। একধাপ এগিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ডিজাইনার সব্যসাচী মুখার্জির পোশাকে নাকি সাজবেন ক্যাটরিনা। যদিও বলিউডের কোনও তারকা এই বিষয়ে মন্তব্য করেননি।

    এবার বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং ক্যাটরিনা। শুরুতেই গুজব বলে উড়িয়ে দিলেন তিনি। ভিকির সঙ্গে চার হাত এক হওয়ার খবর 'মিথ্যা রটনা' বলে উড়িয়ে ক্যাটরিনা বললেন, এখনই বিয়ের পিঁড়িতে বসছি না। সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হয়ে এই অভিনেত্রী বললেন, বার বার তার বিয়ের খবর কেন রটিয়ে দেওয়া হচ্ছে, তা নিজেও জানেন না।

    কিন্তু সবার মাঝে শুধু ক্যাটরিনার বিয়ের ভুয়া খবর বারবার কেন ছড়িয়ে পড়ছে? ক্যাটরিনা জবাবে বলেন, 'এই প্রশ্নটা বিগত ১৫ বছর ধরে আমি নিজেও করে চলেছি!' এদিকে, ভিকি-ক্যাটরিনার ঘনিষ্ঠ মহল আরও বলছে, 'এই খবর সম্পূর্ণ ভুল। তারা দু’জন এমন কোনও পরিকল্পনাই করেনি। কয়েক মাস পর পর ভিকি এবং ক্যাটরিনাকে নিয়ে এ রকম গুঞ্জন ছড়ানোটা ইদানিং অভ্যাসে পরিণত হয়েছে।'

    গত বুধবার এই খবরটি ছড়ানো হয়েছিল এক সর্বভারতীয় গণমাধ্যমের তরফে। সেই রিপোর্টেই বলা হয়, ক্যাটরিনার বিয়ের তোড়জোড় শুরু হয়েছে। আগস্টে এই সংবাদমাধ্যমের খবরেই বলা হয়েছিল চুপিসারে নাকি বাগদান সেরে ফেলেছেন ভিকি-ক্যাটরিনা। সেই ভিকি নিজে জানিয়েছিলেন, এখন বিয়ের কথা ভাবার সময় মিলছে না তার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ