ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • ২০ বছর পর বলিউডে ‘কাভি খুশি কাভি গমে’র সেই ‘পু’

    ২০ বছর পর বলিউডে ‘কাভি খুশি কাভি গমে’র সেই ‘পু’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বলিউডের এ প্রজন্মের দর্শকদের কাছে খুবই পরিচিত একটা সিনেমা ‘কাভি খুশি কাভি গম’। এ সিনেমায় শাহরুখ খান, কাজল, অমিতাভ বচ্চন, হৃতিক রোশন, কারিনা কাপুর ও জয়া বচ্চনের মতো বড় বড় তারকারা থাকলেও ওই সিনেমায় অভিনয় করা শিশুশিল্পীদের মানুষ এখনও মনে রেখেছে।   

    সেই শিশুশিল্পীদেরই একজন মালভিকা রাজ। ওই সিনেমায় যে পুজা বা ‘পু’র ছোটবেলার চরিত্রে অভিনয় করেছিলেন। কাভি খুশি কাভি গমের ২০ বছর পর আবার বলিউডে পা রাখতে যাচ্ছেন সেই পু। ‘স্কোয়াড’ নামের সিনেমাটিতে তাকে বেশ কিছু অ্যাকশন দৃশ্যেও দেখা যাবে। এ সিনেমা নিয়ে মালভিকা এখন দারুণ উচ্ছ্বসিত। 

    তিনি বলছেন, ছোট একটি ভারতীয় মেয়েকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার গল্প স্কোয়াড। সিনেমাটিতে আমার চরিত্রটি হলো স্নাইপার শুটারের। চরিত্র সম্পর্কে আমি শুধু এটুকু  বলতে পাারি যে, এ চরিত্রকে বহু বিপজ্জনক পরিস্থিতির মোকাবিলা করে থাকতে হয়, কিন্তু পরিস্থিতিগুলো সে খুব সহজে মোকাবিলা করতে পারে। 

    শুটিংয়ের অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, অভিজ্ঞতা খুবই মজার। সিনেমাটা তো একইসঙ্গে রোমাঞ্চকর আর বিনোদনমূলক। বেশ কিছু চ্যালেঞ্জিং লোকেশনেও কাজ করতে হয়েছে আমাদের। 

    সিনেমাটি পরিচালনা করেছেন নিলেশ সাহে। এর শুটিং হয়েছে বেলারুশে। এই প্রথম কোনো ভারতীয় সিনেমার শুটিং হলো বেলারুশে। নভেম্বর থেকে জি ৫-এ দেখা যাবে সিনেমাটি। 

    এবিপি লাইভ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ