ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করছে সুদানের সেনাবাহিনী

    সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করছে সুদানের সেনাবাহিনী
    সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সুদানের সেনাবাহিনী অধিকাংশ সরকারি কর্মকর্তাদের গ্রেফতার করেছে। সেনাবাহিনী অধিকারকর্মী ও সাংবাদিকদের ধরতেও ব্যাপক অভিযান শুরু করেছে। সুদানের প্রফেশনালস অ্যাসোসিয়েশন (এসপিএ) সংশ্লিষ্ট সূত্র এসব তথ্য নিশ্চিন্ত করেছে।

    সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী ওমর এল নাজিব ও সেচমন্ত্রী ইয়াসির আব্বাসকে গ্রেফতারের পর সেনাবাহিনী দেশটির বেসামরিক নেতাদের বেছে বেছে গ্রেফতার করছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে সূত্রের বরাতে এ তথ্য জানায় তুরস্কের গণমাধ্যম আনাদোলু।
    ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে প্রধানমন্ত্রীর সাবেক গণমাধ্যম উপদেষ্টা ফায়েজ সেলেইক এবং এসপিএর শীর্ষস্থানীয় নেতা ইসমাইল আল-তাজকে।

    সুদানের জার্নালিস্ট নেটওয়ার্ক (এসজিএন) জানিয়েছে, ইতোমধ্যে পাঁচজনের মতো সাংবাদিককে গ্রেফতার করা হয়েছে। অনেককে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে তদন্তের জন্য তলব করা হয়েছে।

    গত মাসে একটি সেনা অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর দেশটির সরকার ও সেনাবাহিনীর মধ্যে তীব্র উত্তেজনা চলছিল।

    এর মধ্যে সোমবার সুদানের সেনাবাহিনী দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করে ক্রান্তিকালীন সার্বভৌম পরিষদ ভেঙে দিয়েছে। এসময় দেশটির প্রধানমন্ত্রী হামদক এবং অন্যান্য মন্ত্রীকে আটক করা হয়।

    সংবাদ সম্মেলনে সেনা অভ্যুত্থানের বিষয়ে জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান বলেন,  গত সপ্তাহে আমরা যেটি প্রত্যক্ষ করেছি তাতে আসলে দেশ গৃহযুদ্ধের দিকেই এগিয়ে যাচ্ছিল।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ