ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • আরিয়ানের মাদক মামলার সাক্ষী গ্রেফতার

    আরিয়ানের মাদক মামলার সাক্ষী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    আরিয়ান খানের মাদক মামলার ‘বিতর্কিত’ সাক্ষী কিরণ গোসাভি গ্রেফতার হয়েছেন। ভারতের পুনে পুলিশ তাকে গ্রেফতার করেছে। আরিয়ান খানের সঙ্গে সেলফি তুলে আলোচনায় এসেছিলেন গোসাভি। তিনি আরিয়ান মামলায় ভারতের জাতীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সাক্ষী।

    ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ২০১৮ সালে পুনের ফরাসখানা থানায় কিরণ গোসাভির বিরুদ্ধে প্রতারণার একটি মামলা দায়ের করা হয়েছিল। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এতোদিন তিনি পলাতক ছিলেন।  

    পুলিশের জানায়, তিন বছর আগে কিরণ গোসাভি এবং শেরবানো কুরেশি পুনের চিন্ময় দেশমুখ নামে এক যুবককে মালয়েশিয়ায় চাকরি দেওয়ার জন্য প্রলোভন দিয়েছিলেন। এই অজুহাতে ওই যুবকের কাছ থেকে প্রতারণা করে ৩ লাখ রূপি নিয়েছিলেন তারা। এই ঘটনায় পুনে পুলিশ ইতোমধ্যেই মুম্বাই থেকে শেরবানো কুরেশিকে গ্রেফতার করেছে এবং এখন গোসাভিকেও গ্রেফতার করেছে।

    এদিকে, বুধবারও (২৭ অক্টোবর) মুম্বাই হাইকোর্টে জামিন হয়নি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের। দ্বিতীয় দিনের মতো আদলতে শুনানির পর বৃহস্পতিবার (২৮ অক্টোবর) পর্যন্ত তা স্থগিত করা হয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ