ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • পাকিস্তানে টিএলপি'র সাথে সংঘর্ষে ৪ পুলিশ নিহত

    পাকিস্তানে টিএলপি'র সাথে সংঘর্ষে ৪ পুলিশ নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে কট্টরপন্থী রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তানের (টিএলপি) সমর্থকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত চার জন পুলিশ সদস্য নিহত হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন ২৫০ জন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম দ্য ডন।

    জানা যায়, স্থানীয় সময় বুধবার (২৭ অক্টোবর) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা জেলায় এ ঘটনা ঘটেছে।

    পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসমান বুজদার এক টুইটে বলেন, সংঘর্ষের সময় পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে টিএলপি সমর্থকরা। এতে অন্তত ৪ পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া ২৫০ জনের অধিক মানুষ আহত হয়েছে। যারা এই ঘটনায় দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    স্থানীয় পুলিশের মুখপাত্র নায়েব হায়দার প্রথমে এক পুলিশ সদস্যের মৃত্যুর কথা জানিয়েছিলেন। তবে পরে পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী রশিদ আহমেদ সংবাদ সম্মেলনে জানিয়েছেন, সংঘর্ষে পুলিশের তিন সদস্য নিহত ও অন্তত ৭০ জন আহত হয়েছেন। এদের মধ্যে আটজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ