ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব
  • জন্মদিনে মাহিকে দ্বিতীয় স্বামীর বার্তা

    জন্মদিনে মাহিকে দ্বিতীয় স্বামীর বার্তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আজ বুধবার (২৭ অক্টোবর) চিত্রনায়িকা মাহিয়া মাহির জন্মদিন। স্বামী রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রকিবের সঙ্গে ফানুস উড়িয়ে, কেক কেটে জন্মদিনের প্রথম প্রহরটা উদযাপন করেছেন নায়িকা।

    মাহির জীবনের বিশেষ এই দিনটিকে স্মরণীয় করে রাখতে রাকিবের সারপ্রাইজের কমতি ছিলো না। স্ত্রীকে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

    ফেসবুকে দুটি ছবি পোস্ট করে রাকিব সরকার লিখেছেন, 'শুভ জন্মদিন জান মাহিয়া মাহি। স্বপ্ন গুলো সত্যি হোক। অনেক অনেক দোআ। এক আকাশ ভালোবাসা।'

    এর আগে জন্মদিনের প্রথম প্রহরের আয়োজন ফেসবুক লাইভের মাধ্যমে অনুরাগীদের দেখার সুযোগ করে দেন মাহি। ক্যাপশনে রাকিব সরকারকে ম্যানশন করে তিনি লিখেছেন, আমি আজ পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী কইন্যা। (সঙ্গে চারটি ভালোবাসার ইমোজি)

    প্রসঙ্গত, ১৯৯৩ সালের ২৭ অক্টোবর রাজশাহীতে জন্মগ্রহণ করেন মাহিয়া মাহি। তার পারিবারিক নাম শারমিন আক্তার নিপা। সিনেমায় তিনি মাহিয়া মাহি নামেই জনপ্রিয়। তার পিতার নাম আবু বকর ও মায়ের নাম দিলারা ইয়াসমিন।

    মাহি ঢাকার উত্তরা হাইস্কুল থেকে মাধ্যমিক ও ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর তিনি শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করেন।

    ২০১২ সালে ঢাকাই সিনেমায় পথচলা শুরু করে এখন পর্যন্ত বহু ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন মাহি। তার অভিনীত ‘দবির সাহেবের সংসার’, ‘পোড়ামন’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘ভালোবাসা আজকাল’, ‘তবুও ভালোবাসি’, ‘হানিমুন’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা দ্য লিডার’, ‘অগ্নি’ ও ‘অগ্নি-২’, ‘কৃষ্ণপক্ষ’, 'জান্নাত'সহ একাধিক সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ