ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • বিশ্বের খাদ্য সংকট মেটাতে পারে ইলন মাস্কের ২ শতাংশ সম্পদ!

    বিশ্বের খাদ্য সংকট মেটাতে পারে ইলন মাস্কের ২ শতাংশ সম্পদ!
    ইলন মাস্ক। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন ধনকুবের ইলন মাস্কের মাত্র ২ শতাংশ সম্পদেই মিটতে পারে বিশ্বের তাবৎ খাদ্য সংকট। এমনটাই দাবি করেছেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিসলি।

    তিনি বলেছেন, বিশ্বের অতি ধনীরা যদি তাদের সম্পদের সামান্য অংশ দান করেন, তাহলে বিশ্বের বহু মানুষের দুবেলা দুমুঠো খাবার জোটানো সম্ভব। চাইলে অতিধনীদের কোনো একজনের একবারের দানেই বিশ্বজুড়ে অনাহারে মৃত্যুর ঝুঁকিতে থাকা এসব মানুষ প্রাণে বাঁচবে।

    মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিসলি।

    সম্প্রতি এক লাখ কোটি মাইলফলক ছাড়িয়েছে ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা।
    ব্লুমবার্গের হিসাব অনুযায়ী, টেসলার প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের সম্পদ এখন ২৮৯ বিলিয়ন মার্কিন ডলারের। অর্থাৎ তিনি তাঁর সম্পদের মাত্র ২ শতাংশ দান করলেই মিটবে চরম এই খাদ্যসংকট।

    করোনাভাইরাস মহামারি শুরুর পর যুক্তরাষ্ট্রের শতকোটি ডলারের মালিকদের সম্পদ বেড়ে দ্বিগুণ হয়েছে।

    সাক্ষাৎকারে ডেভিড বিসলি বলেন, ধনকুবেরদের এখনই, একবারের জন্য হলেও এগিয়ে আসতে হবে।

    তিনি এ সময় মূলত বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার ইলন মাস্ক এবং দ্বিতীয় শীর্ষ ধনী আমাজনের জেফ বেজোসের কথা বলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ