ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ৭ রাষ্ট্রের বৈঠক

    আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে ৭ রাষ্ট্রের বৈঠক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইরানের রাজধানী তেহরানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোসহ চীন ও রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেছেন। তালেবানের হাতে আফগান ক্ষমতা চলে যাওয়ার পর দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে এই বৈঠক বসেছে বলে জানা গেছে।

    ইরান, পাকিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এবং তুর্কমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা আজ বুধবার তেহরানে মিলিত হয়েছেন। এই সম্মেলনে চীন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও লিংকের মাধ্যমে যুক্ত হন।

    জানা যায়, জরুরি কাজ থাকায় এই বৈঠকে অংশগ্রহণ করতে পারেননি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার পরিবর্তে বৈঠকের উদ্ভোধন করেছেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবির। উদ্ভোধনী ভাষণে তিনি বলেন, আফগানিস্তানে আমেরিকান নীতির পরাজয়ের অর্থ এই নয় যে এই অঞ্চলে তাদের ধ্বংসাত্মক নীতি বাদ দেবে।

    এসময় জঙ্গিগোষ্ঠী আইএসকে এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছায়া শক্তি হিসেবে আখ্যা দেন মোহাম্মদ মোখবির বলেন, আইএস এখন আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিকে লক্ষ্যবস্তু বানিয়ে সেখানে গৃহযুদ্ধ শুরু করতে চায়।

    এক দিনের সম্মেলনে অংশ নেওয়া ৭ দেশের পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ্য বক্তব্য রাখার পর রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন। সেখানে তারা একটি যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হবেন বলে আশা করা হচ্ছে।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ