ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর
  • ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

     ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    ঝালকাঠিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কেক কাটা, আলোচনা সভা, শোভাযাত্রা ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে ঝালকাঠিতে যুবদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল ১০টায় শহরের ইউসুফ কমিশনার সড়কে জেলা বিএনপির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে জেলা যুবদল।

    জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন যুবদল নেতাকর্মীদের নিয়ে কেক কাটেন। অনুষ্ঠানে জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আনিচুর রহমান বক্তব্য দেন। সদর থানা যুবদলের সভাপতি কে এম জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পরে জেলা যুবদলের অপর একটি অংশ শহরের আমতলা গলি সড়কের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করে। তবে পুলিশের বাধায় শোভাযাত্রাটি শহরে বের হতে পারেনি। জেলা যুবদলের সাবেক সহসভাপতি কামাল হোসেন মল্লিকের সভাপতিত্বে সেখানে সমাবেশ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এতে বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, যুবদল নেতা এনামুল হক সাজু, আজাদুর রহমান, জাহিদ হোসেন ও কেশব সুমন। দুটি অনুষ্ঠানের দোয়া মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান বক্তারা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ