ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ঝালকাঠিতে কলেজছাত্র রুম্মান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

     ঝালকাঠিতে কলেজছাত্র রুম্মান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
    ঝালকাঠিতে কলেজছাত্র রুম্মান হত্যার বিচার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া এলাকার কলেজছাত্র রুম্মান হত্যাকারিদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকালে ঝালকাঠি জেলা প্রশাসক কার্যলয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানবন্ধন করেন রুম্মানের পরিবার ও এলাকাবাসী।

    মানববন্ধন চলাকালে বক্তব্য দেন রুম্মানের মা হেরেনা বেগম, চাচা রুবলে, মামলার বাদী মিঠু বিশ্বাস, হনুফা বেগমসহ  কয়েকজন এলাকাবাসী।

    বক্তারা অভিযোগ করেন, রুম্মান খুন হওয়ার ১০ মাস অতিবাহিত হয়েছে। মামলার ২২ আসামির মধ্যে একমাত্র আল-মামুন কারাগারে আছে। অন্যরা জামিনে রয়েছেন। আসামিরা মামলা তুলে নিতে বিভিন্ন মহলের কাছে গিয়ে তদবির করছেন। এমনকি বাদীকেও নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। মানববন্ধনে কলেজছাত্র রুম্মান হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং ফাঁসির দাবি জানানো হয়।

    উল্লেখ্য, এ বছরের ৩ জানুয়ারি সন্ধ্যায় নলছিটি উপজেলার দপদপিয়া গ্রামে প্রতিপক্ষের হাতে নির্মমভাবে খুন হয় বিএ প্রথম বর্ষের ছাত্র আনিসুর রহমান বিশ্বাস রুম্মান। ঘটনার পরদিন নিহত রুম্মানের চাচাতো ভাই মিঠু বিশ্বাস বাদী হয়ে ২২ জনকে আসামি করে নলছিটি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ