ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল মাত্র ৭ হাজার টাকা বিনিয়োগে ৫৩৭ কোটির সাম্রাজ্য গড়লেন তরুণী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ গুরুতর অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি : বঙ্গভবন অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মোদীর আশ্বাসে থামছে না আন্দোলনকারীরা, কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা রাষ্ট্রপতি পদ শূন্য হলে ৯০ দিনেই ভোট, যেভাবে নির্বাচন করে ইসি রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছেন স্পিকার
  • সুদানে শান্তিপূর্ণ প্রতিবাদে সেনাদের গুলি, নিহত ৭

    সুদানে শান্তিপূর্ণ প্রতিবাদে সেনাদের গুলি, নিহত ৭
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সোমবার (২৬ অক্টোবর) সুদানের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। তারপর থেকে রাস্তায় নেমে প্রতিবাদ করছেন সাধারণ মানুষ। শান্তিপূর্ণ প্রতিবাদে গুলি করে সেনা বাহিনী। এতে নিহত হয়েছে অন্তত ৭ এবং আহত হয়েছে প্রায় ১৪০ জন। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে জার্মানি সংবাদমাধ্যম ডয়েচভেলে।

    সংবাদ সংস্থা ডয়েচভেলে এক প্রতিবেদনে জানিয়েছে, সেনাবাহিনীর অভ্যুত্থানের প্রতিবাদ জানিয়ে রাস্তায় নেমে এসে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। সে দেশের রাজধানী খারতুমে বিক্ষোভরতদের ওপর সেনাবাহিনী গুলি চালিয়েছে।

    সুদানের গণতান্ত্রিক অগ্রগতির জন্য এই ঘটনা বড় ধরনের ধাক্কা। দেশটির প্রধানমন্ত্রীসহ একাধিক মন্ত্রীকে আটকের পর সেনা প্রধান আব্দেল ফাত্তাহ আল-বুরহান এক ঘোষণায় জরুরি অবস্থা জারি করেছেন।

    সুদানের সামরিক নেতা আব্দেল ফাত্তাহ আল-বুরহান বলেছেন, বেসামরিক ও সামরিক নেতৃত্বের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে ২০১৯ সালে যে চুক্তি হয়েছিল, তা সুদানের শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে।

    এদিকে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, ‘যুক্তরাষ্ট্র সুদানের সামরিক বাহিনীর এমন পদক্ষেপের কঠোর নিন্দা জানাচ্ছে।’‘আমরা বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর ইতি ঘটানোকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।’

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ