ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ইভ্যালি নিয়ে আতঙ্কিত না হতে নতুন পরিচালকের পরামর্শ

    ইভ্যালি নিয়ে আতঙ্কিত না হতে নতুন পরিচালকের পরামর্শ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন বোর্ডের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্বে পেয়ে অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পাওনাদার গ্রাহকদের আতঙ্কিত বা হতাশা না হওয়ার পরামর্শ দিয়েছেন। মঙ্গলবার (২৬ আক্টোবর) ফেসবুক স্ট্যাটাসে ইভ্যালির বিষয়ে তিনি এ পরামর্শ দেন।

    ফেসবুক স্ট্যাটাসে মাহবুব কবীর মিলন লেখেন, ‘যা কিছু দেখবেন শুনবেন জানবেন, আতঙ্কিত বা হতাশ হবেন না। আস্থা বা বিশ্বাস রাখুন, অপেক্ষা করুন। কষ্ট যা হবে, আমার হবে। হয়ত তিনগুণ কষ্ট বেড়ে যাবে, এই যা। যা হবে বিন্দু পরিমাণ বিচ্যুতি বা অনিয়ম বা ম্যানিপুলেশন থাকবে না। সময় দিন। অপেক্ষা করুন।’

    হাইকোর্টের নির্দেশনায় গঠিত ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ধানমন্ডিতে ইভ্যালির প্রধান কার্যালয়ে এ সভা হয়। সেখানে নতুন বোর্ডের চেয়ারম্যানসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

    এর আগে প্রতারণার অভিযোগে করা মামলায় ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালির এমডি মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোছা. শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র‌্যাব। এরপর আদালতে তোলা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ