ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • ঝালকাঠিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন পালিত

    ঝালকাঠিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন পালিত
    ঝালকাঠিতে শেরেবাংলা এ কে ফজলুল হকের জন্মদিন পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনে অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, অবিসংবাদিত নেতা শের-ই বাংলা আবুল কাশেম ফজলুল হকের জন্মস্থান ঝালকাঠির সাতুরিয়ায় ১৪৯তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

    মঙ্গলবার সকাল ১১টায় সাতুরিয়ায় শের-ই বাংলা রিচার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা, স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত হয়। সাতুরিয়া শের-ই বাংলা এ কে ফজলুল হক রিচার্স ইনস্টিটিউট ও সাতুরিয়া ইঞ্জিনিয়ার এ. কে. এম রেজাউল করিম কারিগরি স্কুল এন্ড কলেজ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোক্তার হোসেন।

    সাতুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপুর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন, সাতুরিয়া এম.এম উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. মহিদুল ইসলাম মিঞা ও কলেজের অধ্যক্ষ আবদুর রাজ্জাক সিকদার। বক্তারা শের-ই বাংলার জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।  

    আলোচনা সভা শেষে শের-ই বাংলা এ কে ফজলুল হকের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।

    এদিকে শের-ই বাংলার জন্ম বার্ষিকীতে এলাকাবাসী তাঁর স্মৃতি বিজড়িত সাতুরিয়া জমিদার বাড়িটি সংস্কার এবং একই স্থানে তাঁর নামে একটি মহাবিদ্যালয় ও পিরোজপুরের কচা নদীর ওপর নবনির্মিত  সেতুটির নামকরণ করার দাবি জানিয়ে মানববন্ধন করেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ