ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • পশ্চিম তীরে আরো ১৩'শ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

    পশ্চিম তীরে আরো ১৩'শ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ১৩ শতাধিক নতুন আবাস নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির নির্মাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে রবিবার বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।

    মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জুডিয়া ও সামারিয়ায় ১,৩৫৫টি বাড়ি নির্মাণের দরপত্র প্রকাশিত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের ৭ টি এলাকায় এসব ভবন নির্মাণ করা হবে।

    মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিভ এলকিন বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীর এলাকায় ইহুদিদের বসতি বাড়ানোর জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। ইসরায়েলকে একটি সত্যিকার ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রকল্প এখন খুবই জরুরি।’

    ইসরায়েলের সরকারের এই প্রকল্পকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড। তিনি বলেন, ‘পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় ইহুদি জনসংখ্যা বাড়ানোর জন্য ইসরায়েল প্রতিনিয়ত বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আসছে। সেসবের মধ্যে সাম্প্রতিকতম পদক্ষেপ এই আবাসিক প্রকল্প।’


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ