ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করে আহত ৩

    ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করে আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরে ভারত-পাকিস্তানের ক্রিকেট খেলা দেখার সময় পাকিস্তান সমর্থকদের ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করায় হামলায় দুই সহোদরসহ তিন জন আহত হয়েছে। রোববার রাত পৌনে ১০ টার দিকে উপজেলার সাংগর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আলিম স্টোরে টেলিভিশনে খেলা দেখার সময় এ ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানায়, আলিম স্টোরে সবাই ভারত-পাকিস্তানের  খেলা দেখছে। হঠাৎ ভারতের প্রথম উইকেট পতন হলে পাকিস্তানের সমর্থক সাংগর এলাকার নুর ইসলাম মৃধার ছেলে মো. আলমাছ (৪৫), জয় পাকিস্তান বলে শ্লোগান দেয়। এ সময় ভারত সমর্থক সুমন মৃধা ‘জয় পাকিস্তান’ শ্লোগানের প্রতিবাদ করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়।

    এক পর্যায়ে আলমাছসহ পাকিস্তানের অন্য সমর্থক একই এলাকার মো. আউয়ালের দুই ছেলে মো. জাকির হোসেন (২০), মো. জুয়েল (২৪) পাশ থেকে উঠে আকস্মিক ভারত সমর্থকদের ওপর হামলা চালায়। হামলায় উপজেলার সাংগর গ্রামের মো. আমীর হোসেন মৃধার দুই ছেলে মো. কাশেম মৃধা (৩২), মো. কামাল মৃধা (৪০) ও মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসেন মৃধার ছেলে মো. সুমন মৃধা (৩২) আহত হয়।

    স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কাশেম মৃধাকে ভর্তি রেখে বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে  ছেড়ে দেয়া হয়।

    এ ব্যাপারে জানতে অভিযুক্ত মো. জুয়েলের সাথে যোগাযোগ করলে তিনি হামলার কথা অস্বীকার করে জানায়, তার ফুফাতো ভাই আলমাছ খেলা দেখার সময় জয় পাকিস্তান বলায় সুমন মৃধা তাকে গালাগালি দিয়ে মারধর করেছে।

    রাজাপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে ফোর্স পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ আসলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ