ঢাকা শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষামন্ত্রীকে না সরালে পরের দাবি প্রধানমন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর বিসিক শিল্প এলাকা থেকে যুবকের মরদেহ উদ্ধার বানারীপাড়ায় নবীকে কটূক্তির অভিযোগে যুবককে জুতার মালা গৌরনদীতে সকালে ঢালাই বিকেলে ভেঙে পড়েছে  অর্ধকোটি টাকার গার্ডার ব্রিজ দু-এক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি এমপি গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি গৌরনদীতে শিক্ষার্থীর টিফিনের রুটিতে মিলল ব্লেড ব্রাজিলভক্ত ১৭ শিক্ষার্থীকে পিটিয়ে হাসপাতালে পাঠালেন আর্জেন্টিনাভক্ত শিক্ষক এবার বরিশাল শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত বিএম কলেজে ছাত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য শিক্ষকের, তদন্ত কমিটি গঠন
  • নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ২৫

    নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণে নিহত ২৫
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আফ্রিকার দেশ নাইজেরিয়ার রিভার্স রাজ্যে একট অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ও আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অন্তত ২৫ জন নিহত হয়েছেন এবং অনেকে আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার ভোররাতের দিকে বিস্ফোরণটি ঘটে। এ ঘটনায় হতাহতরা বেশ কয়েকটি সম্প্রদায়ের লোক বলে জানা গেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই স্থানীয় বাসিন্দা।

    আফ্রিকা মহাদেশের বৃহত্তম তেল রপ্তানিকারী দেশ নাইজেরিয়া। দেশটির তেল সমৃদ্ধ ডেল্টা অঞ্চলে অবৈধ শোধনাগার থাকার বিষয়টি নতুন নয়। সেখানে অপরিশোধিত জ্বালানি তেল ড্রামে উত্তপ্ত করে শোধন করা হয়, যা খুবই বিপজ্জনক। এ অবস্থাতে সেখানে স্থানীয় দরিদ্র বাসিন্দারা পাইপলাইন থেকে তেল চুরি করে বিক্রি করেন।

    দেশটির কর্মকর্তাদের হিসাবে এভাবে দেশটি প্রতিদিন গড়ে দুই লাখ ব্যারেল তেল হারায়, যা মোট উৎপাদনের ১০ শতাংশ। কিন্তু তেল চুরি এবং পাইপলাইন নষ্টের কারণে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হয়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ