ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা হত্যাচেষ্টার দুই মামলায় সাবেক এমপি জ্যাকবকে গ্রেপ্তার দেখালেন আদালত
  • কাঠালিয়ায় আ'লীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার

    কাঠালিয়ায় আ'লীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার
    আ'লীগ নেতার দখল থেকে সরকারি খাল উদ্ধার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ার পাটিখালঘাটায় সরকারি খালে বাঁধ ও পাইলিং দিয়ে ভরাট করে দীর্ঘ তিন বছর যাবৎ ভোগ করে আসছে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আল আজাদ বাদল । পাশাপাশি তিনি খালটিকে ভরাট করে নিজের সম্পত্তি দাবি করে সাইনবোর্ড টানিয়ে দেন। ফলে পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় জনগন কৃষি, মৎস্যসহ নানা সমস্যায় পরেন। এই সমম্যা লাগাবো এলাকাবাসী খালের বাঁধটি কেটে দখল মুক্ত করার দাবীতে পানি উন্নয়ন বোর্ড বরাবরে  লিখিত অভিযোগ করেন।

    তদন্ত শেষে এলাকাবাসীর অভিযোগের সত্যতা পেয়ে সোমবার (২৫ অক্টোবর) দুপুরে  বরিশাল পানি উন্নয়ন বোর্ড এর উদ্যোগে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রাকিব হোসেন ও কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর উপস্থিতে খালের বাঁধটি কেটে দখল মুক্ত করা হয়।

    এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড, ঝালকাঠির সহকারী প্রকৌশলী উত্তম কুমার সাহা, কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার সহ কাঠালিয়া থানা পুলিশ ইউপি চেয়ারম্যান শিশির দাস সহ স্থানীয়রা।

    অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সাংগঠিনিক সম্পাদক মো. আলাউদ্দিন আল আজাদ বাদল বলেন, আমি সরকারি কোন খাল দখল করিনি, আমার জমিতে আমি বাঁধ দিয়ে রেখেছি। সরকারি খাল যেখানে সেটা কেটে দিলে এলাকাবাসির সমস্যা সমাধান হবে। তাদের কাছে আমার অনুরোধ মুল নকশা দেখে যেখানে সরকারি খাল সেটা যেন কেটে ফেলে। আমার মালিকানা জমি নয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ