ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার
  • আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ সভা

    আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ সভা
    আগৈলঝাড়ায় ইউপি নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের বিশেষ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রোববার রাতে উপজেলার আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে বিশেষ সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

    এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বখতিয়ার, উপজেলা আওয়ামীলীগ নেতা হেমায়েত উদ্দিন সরদার, নিত্যনন্দ মজুমদার, বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগেরনৗকা মার্কার প্রার্থী ইলিয়াস তালুকদার, বিপুল দাস, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু তালুকদার ও গোলাম মোস্তাফা সরদারসহ ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকবৃন্দ প্রমুখ।

    সভায় আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ