ঢাকা মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • নতুন করে আদা-রসুনসহ ৬ পণ্যের মূল্য লাগামছাড়া এসএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের একাডেমিক শাটডাউন ঘোষণা সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার
  • আগামী বছর যে কোন সময় চার লেনের কাজ শুরু: উপ সচিব শামিমুজ্জামান

    আগামী বছর যে কোন সময় চার লেনের কাজ শুরু:  উপ সচিব শামিমুজ্জামান
    নগরীর সওজ বরিশাল জোন অফিসে আয়োজিত অংশীজন সভায় উপস্থিত সেতু মন্ত্রনালয়ের উপ সচিব মো. শামিমুজ্জামান ।
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের উপ সচিব মো. শামিমুজ্জামান বলেছেন, ফরিদপুর টু কুয়াকাটা পর্যন্ত জাতীয় মহাসড়ক চার লেন উন্নীতকরণের জন্য বরিশাল মেট্রোপলিটনের যে অংশ অধিগ্রহণ করা হবে তা অবশ্যই বাইপাশ সড়ক নির্মাণের লক্ষ নিয়ে করা হবে।

    সোমবার (২৫ অক্টোবর) বেলা ১১ টায় নগরীর সওজ বরিশাল জোন অফিসে আয়োজিত  ফরিদপুর, ভাঙ্গা, বরিশাল, পটুয়াখালী, কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেন উন্নীতকরণের জন্য ভূমি অধিগ্রহণ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের নিমিত্ত মহাসড়কের বরিশাল মেট্রোপলিটন এলাকার অন্তর্ভুক্ত নগর অংশের এলাইনমেন্ট নির্ধারণের জন্য অংশীজন সভায় তিনি এসব কথা বলেন।

    তিনি আরো বলেন, আমি এই এলাকার সন্তান। বরিশালে যাতে বাইপাশ সড়ক হয় সেই লক্ষে আমি অংশীজন সভার ২ থেকে ৩ বছর আগে হতে কাজ করে যাচ্ছি। নগরীর মধ্যে যদি ভূমি অধিগ্রহণ  একটি কঠিন বিষয় হয়ে দাড়াবে। আশা করছি দ্রুত ভূমি অধিগ্রহন শুরু হলে আগামী বছর যে কোন সময় সড়কের কাজ শুরু হবে।

    অংশীজন সভার সভাপতি ও সওজ বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল বলেন, বরিশাল নগরবাসী সব সময় বাইপাশ সড়কের পক্ষে ছিল। আমি বরিশাল সিটি মেয়রের সাথে আলাপ করেছি। তিনিও আমাদের ভূমি অধিগ্রহণে সহায়তা করবে। এছাড়া যতদিন অবদি বাইপাশ সড়ক সম্পূন্য না হয় নগরীর রাস্তা যাতে কিছুটা প্রসস্থ করা যায় সে বিষয়ে তিনি আমাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

    তিনি বলেন, সিটি মেয়রের সাথে আলাপ কালে নগরীর রূপাতলী এলাকার ব্রিজ নিয়ে কথা হয়। এ সময় তাকে জানানো হয় সওজ এর ব্রিজের এলাকায় অতিরিক্ত জায়গা নেই। ফলে ব্রিজ বড় করা যাাচ্ছে না। তিনি সহায়তা করলে ব্রিজের দু্ই পাশে আমরা স্ট্রিল ব্রিজ করে দিব। ফলে যানযট কমবে।

    এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সওজ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মিন্টু রঞ্জন দেবনাথ, রোড জিজাইন ইউনিট এর নির্বাহী প্রকৌশলী বুলবুল হোসেন, নির্বাহী প্রকৌশলী মাসুদ মাহমুদ সুমন সহ স্থানীয় জন প্রতিনিধি ও বিশিষ্ট জন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ